Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: একসময় টলিউডের প্রথম সারির নায়িকা ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) থেকে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)— প্রায় সব জনপ্রিয় নায়কের সঙ্গেই কাজ করেছেন তিনি। সে সময় তিনি ছিলেন বাংলা সিনেমার অন্যতম চেনা মুখ। শুধু টলিউড নয়, বলিউডেও রেখেছেন নিজের ছাপ। অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) বিপরীতে তাঁর অভিনয় আজও দর্শকদের মনে অমলিন। কিন্তু অভিনেত্রী সঞ্চালনাকে জীবনের টার্নিং পয়েন্ট হিসাবে মনে করেন । কী মনে করেন তিনি? কেন এমন ধারণা তাঁর ? চলুন জেনে নেওয়া যাক।
ছোট পর্দায় নতুন অধ্যায় (Rachna Banerjee)
রচনার (Rachna) ভাষায়, “আমাকে একজন নায়িকা হিসেবেই সকলেই চিনতেন। আমি প্রচুর সিনেমা করেছি একসময়। কিন্তু ‘দিদি নম্বর ওয়ান’ আমার কেরিয়ারের একটি টার্নিং পয়েন্ট হয়ে উঠল।” যে সময়ে টেলিভিশন ছিল মূলত বিনোদনের মাধ্যম, সেই সময় থেকেই ‘দিদি নম্বর ওয়ান’ (Didi No. 1) হয়ে উঠেছিল প্রতিটি বাঙালি পরিবারের অবিচ্ছেদ্য অংশ। আর সেই অনুষ্ঠানটির প্রাণ হয়ে উঠেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)।
ঘরের মেয়ে হয়ে ওঠা
‘দিদি নম্বর ওয়ান ‘ শো-এর মাধ্যমে রচনা শুধু একজন সঞ্চালিকা নন, হয়ে উঠেছেন সকলের “ঘরের মেয়ে”। রচনার সহজ-সরল ভাষা, হাসিখুশি উপস্থিতি, আর অতিথিদের সঙ্গে আন্তরিক আলাপচারিতা,সবকিছু মিলিয়ে তিনি দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেন (Rachna Banerjee)।

মেয়েদের কণ্ঠস্বরের প্ল্যাটফর্ম
রচনা বিশ্বাস করেন, ‘দিদি নম্বর ওয়ান’ জনপ্রিয়তার পেছনে বড় কারণ ছিল এর সামাজিক ভূমিকা। তাঁর কথায়, ‘একটা সময় ছিল যখন মেয়েরা বাড়ি থেকে বেরিয়ে নিজের মনের কথা কাউকে বলতে পারত না। এই অনুষ্ঠান তাদের সেই সুযোগ দিয়েছে। নিজেদের অভিজ্ঞতা, স্বপ্ন, সংগ্রামের গল্প তারা এখানে বলতে পেরেছে।’
এই অনুষ্ঠান শুধু বিনোদন নয়, হয়ে উঠেছিল মেয়েদের আত্মপ্রকাশের মঞ্চ। নানা ক্ষেত্রের নারী অংশগ্রহণকারীরা এখানে নিজেদের জীবনের লড়াইয়ের গল্প বলার সুযোগ পেয়েছেন। অর্থাৎ দিদি নাম্বার ওয়ান রচনাকে সেই সমস্ত ঘরে পৌঁছে দিল, যেখানে সিনেমা দেখা বিলাসিতা। টেলিভিশনের মাধ্যমে তিনি পৌঁছে গেলেন সবার কাছে, খুব কাছের মানুষ হয়ে উঠলেন তিনি (Rachna Banerjee)।
ব্যক্তিগত জীবনের লড়াই
চলচ্চিত্রের সাফল্যের বাইরে রচনার (Rachna) ব্যক্তিগত জীবনও কম রঙিন নয়। শোনা যায়, ছেলে হওয়ার পর অভিনেত্রীর জীবনে বড় পরিবর্তন আসে। ডিভোর্সের পর একাই ছেলেকে বড় করেছেন তিনি। রচনা কথায়, ‘ছেলের ছোটবেলায় আমি নিজের কাজ থেকেই দূরে সরে গিয়েছিলাম। সারাদিন বাড়িতে থেকে শুধু ছেলেকে সময় দিতাম। রোজগারের জন্য রাতে পাড়ার অনুষ্ঠান করতাম। পরে যখন ছেলে একটু বড় হল, তখন আস্তে আস্তে নিজের কাজের জগতে ফিরে এলাম।’
আরও পড়ুন: Sourav Ganguly: তিলোত্তমার রাস্তায় ঘুরছেন সৌরভ-আবীর, নতুন কিছুর ইঙ্গিত!
জনপ্রিয়তার শীর্ষে
দীর্ঘদিন ধরে ‘দিদি নম্বর ওয়ান’ এর সঞ্চালিকা হিসেবে রচনা আজও দর্শকদের প্রিয়। তাঁর হাসি, আন্তরিকতা এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।
একসময়ের টলিউডের গ্ল্যামার গার্ল আজ বাংলার প্রতিটি পরিবারের পরিচিত মুখ। সিনেমার পর্দা থেকে ছোট পর্দা— রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachna Banerjee) পথচলা এক অনুপ্রেরণার গল্প। যা শেখায় কেবল আলো ঝলমলে পর্দায় নয়, মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়াতেই তার আসল মূল্য।


