Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবারের কথা ভেবে এই পাঁচ স্টকে নজর রাখার পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা (Stock Market)।
এই পাঁচ স্টক হতে পারে লাভজনক (Stock Market)
গত শপথের শেষ ট্রেডিং সেশনে নিফটি৫০ কমেছিল ৯৬ পয়েন্ট এবং সেনসেক্স ৩৪৪ পয়েন্ট কমেছিল। তবে তার আগে সব সেশনেই বৃদ্ধি হয়েছিল দুই বেঞ্চমার্ক ইনডেক্সের। গত সপ্তাহে নিফটি৫০ বেড়েছে ৮৫.৩ পয়েন্ট বা ০.৩৩ শতাংশ এবং সেনসেক্স বেড়েছে ২৫৯ পয়েন্ট বা ০.৩০ শতাংশ। সোমবারের বাজার পরিস্থিতির কথা মাথায় রেখে কোন কোন স্টক কেনার পরামর্শ দিলেন এক্সপার্টরা জেনে নিন (Stock Market)।
- হিন্দালকো ইন্ডাস্ট্রিজ় লিমিটেড: শেষ ট্রেডিং সেশনে সেনসেক্স ও নিফটি৫০-র পতনের মধ্যেই ৪.১১ শতাংশ বেড়ে এই সংস্থার স্টকের দাম হয়েছে ৮২৪ টাকা। এর টার্গেট প্রাইস ৮৮৪ টাকা এবং এর স্টপ লস ৭৯৫ টাকা।
- কামিন্স ইন্ডিয়া লিমিটেড: এই সংস্থার স্টকের উপর নজর রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এই সংস্থার স্টকের দাম ৪ হাজার ১৮৩ টাকা। এর টার্গেট প্রাইস ৪ হাজার ৪৮০ টাকা এবং এর স্টপ লস ৪ হাজার ৪৮০ টাকা (Stock Market)।
- আইসিআইসিআই ব্যাঙ্ক: শেষ ট্রেডিং সেশনে দুই ইন্ডেক্সের পতনের মাঝেও এই বেসরকারি ব্যাঙ্কের স্টকের দামে বড় বৃদ্ধি দেখা গিয়েছে। এখন এই স্টকের দাম ১ হাজার ৩৭৮ টাকা। এর টার্গেট প্রাইস ১ হাজার ৪২০ টাকা এবং এর স্টপ লস ১ হাজার ৩৫০ টাকা।

আরও পড়ুন: Horoscope Monday: আজ মহাদেবের আশীর্বাদে কোন রাশির ভাগ্য খুলবে?
- স্টিল অথোরিটি অফ ইন্ডিয়া: বাজার বিশ্লেষকরা জানিয়েছেন এই স্টকে ধারাবাহিক বুলিশ প্যাটার্ন রয়েছে। এখন এই স্টকের দাম ১৩০ টাকা। এর টার্গেট প্রাইস ১৪০ টাকা এবং এর স্টপ লস ১২৪ টাকা (Stock Market)।
- ব্ল্যাক বক্স লিমিটেড: ব্ল্যাক বক্স লিমিটেডের স্টকের ডেইলি চার্টে হায়ার বটম ফর্মেশন তৈরি হওয়ার কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এখন এই স্টকের দাম ৫৬৯ টাকা। এর টার্গেট প্রাইস ৬০০ টাকা এবং এর স্টপ লস ৫৫৬ টাকা (Stock Market)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


