Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শেষ ক্লোজিংয়ে পয়েন্ট হারিয়েছিল দেশের দুই বেঞ্চমার্ক ইনডেক্স। তবে সোমবার বাজার খুলতেই চেনা ছন্দে দালাল স্ট্রিট (Indian Share Market)।
দুই বেঞ্চমার্ক ইনডেক্সের বৃদ্ধি (Indian Share Market)
মার্কেট এক্সপার্টদের আশা ছিল এই সপ্তাহে ঘুরে দাঁড়াতে পারবে শেয়ার মার্কেট। আর সেই প্রত্যাশা মতোই সোমবার প্রথম ট্রেডিং সেশনে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেল স্টক মার্কেটের প্রধান দুই সূচকের। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক নিফটি৫০ বেড়েছে প্রায় ১৫০ পয়েন্ট এবং বম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সেনসেক্স বেড়েছে প্রায় ৬০০ পয়েন্ট। যার জেরে নিফটি৫০ ছাড়িয়েছে ৯৫০ এবং এবং সেনসেক্স পার করেছে ৮৪ হাজার ৭০০-র গণ্ডি (Indian Share Market)।
টানা ৬ সেশনে বৃদ্ধির পর গত শপথের শেষ ট্রাডিংয়ে পতনের মুখ দেখেছিল সেনসেক্স ও নিফটি৫০। সেই কারণে এই সপ্তাহের ট্রেসিং সেশন কেমন হতে চলেছে বা কোন দিকে যেতে করেছে সেই নিয়ে চিন্তায় ছিলেন লগ্নিকারীরা ও মার্কেট এক্সপার্টরা। তবে গিফট নিফটি থেকে পজিটিভ শুরুর প্রত্যাশা বেড়েছিল। প্রত্যাশা মতো সেটা পূরণও হয়েছে। দুই ইনডেক্স সূচকই বৃদ্ধি পেয়েছে সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে।

আরও পড়ুন: Stock Market: সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে এই পাঁচ স্টক হতে পারে লাভজনক
সোমবার সেনসেক্সের একাধিক হেভিওয়েট স্টকের বৃদ্ধি হয়েছে ১ থেকে ২ শতাংশের মধ্যে। যার মধ্যে রয়েছে সোমবার টাটা স্টিল, ভারতী এয়ারটেল, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচসিএলটেকনোলজিস, টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিক্যালস। উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখিয়েছে ফিনানশিয়াল সেক্টরের একাধিক স্টকও। নিফটি ইন্ডিয়া ডিফেন্স ও ফার্মা ছাড়া সমস্ত সেক্টরাল ইনডেক্সের বড় অঙ্কের বৃদ্ধি হয়েছে প্রথম সেশনে (Indian Share Market)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


