Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দামিনীর জন্মদিনের ছবি এখন ছড়িয়ে পড়েছে সব সামাজিক মাধ্যমে। অর্থাৎ শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) হবু পুত্রবধূর জন্মদিনে আলোর ঝলকানি, সাজানো টেবিল, বাহারি খাবার—সব মিলিয়ে জমজমাট আয়োজন। দামিনীও নেটমাধ্যমে বেশ জনপ্রিয়। মডেলিং জগতেও বেশ পরিচিত মুখ। বেশ কিছু বছর ধরে শোনা যাচ্ছে ঝিনুক অর্থাৎ অভিমুন্যর সাথে তাঁর সম্পর্ক রয়েছে। অভিমন্যুর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বহুবার আলোচনা হলেও, তাঁরা দু’জনেই বরাবরই খোলামেলা। সম্পর্কের বিষয়ে লুকোচুরি রাখেননি কেউই।
জন্মদিনের আয়োজনে উচ্ছ্বাস (Srabanti Chatterjee)
২৬ অক্টোবর ছিল দামিনী ঘোষ(Damini Ghosh)-এর জন্মদিন। অভিমন্যু চট্টোপাধ্যায় তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে দামিনীর সঙ্গে একটি ছবি দিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে, দু’জনে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। এর ফলে অনেকে ধারণা করেছন, তাঁরা হয়তো বিদেশে জন্মদিন উদ্যাপন করতে গিয়েছেন। অনেক অনুরাগী মনে করেছেন, সম্ভবত দুবাইয়ে জন্মদিন কাটাতে গিয়েছেন। অভিমন্যু সমাজ মাধ্যমে এক অভিজাত হোটেলে কেক কাটার ছবি শেয়ার করে নিয়েছেন। শ্রাবন্তী তাঁর ইনস্টাগ্রামে দামিনীর সেই বিশেষ ছবি ভাগ করে নিয়েছেন। যেখানে শুধু হবু শাশুড়ি নয়, মাসি-শাশুড়ির সঙ্গেও ফ্রেম ভাগ করে নিয়েছেন দামিনী (Srabanti Chatterjee)।

মা ও হবু বৌমার বন্ধুত্ব
নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে (Srabanti Chatterjee) এর আগে বলতে শোনা গিয়েছিল ‘ছেলের বন্ধুরা তাঁরও বন্ধু।’ এই কথা যেন স্পষ্ট হয়েছে দামিনী-এর সঙ্গে শ্রাবন্তীর বন্ধুত্বপূর্ণ ছবিতে। এমনকি মিডিয়ায় শোনা গেছে, আগামি দিনে অভিমন্যুকে টলিপাড়ায় দেখা যেতে পারে। তবে তিনি ক্যামেরার সামনে না থেকে, ক্যামেরার পেছনে কাজ করতেই বেশি আগ্রহী বলেও শোনা যায়।

ঘুরতে যাওয়া ও গুঞ্জন
ছবিতে দেখা গেছে– আলোর রোশনাই, বাহারি খাবার-পানীয়। এ-সব দেখে অনেকে বলছেন, হয়তো বিদেশে জন্মদিন পালন করেছেন। কেউ কেউ মনে করছেন, সামান্য গোপনীয়তা রেখে তাঁরা হয়তো বিদেশ ভ্রমণে গিয়েছিলেন। যদিও নিশ্চিত কোনও ঘোষণা নেই, তবে সোশ্যাল মিডিয়ার ছবির ভিত্তিতে অনেকে এটি অনুমান করেছেন। তবে সবকিছুর মাঝেও স্পষ্ট– জন্মদিনটি ছিল ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের পরিবেশে। যেখানে কেক কাটা, হাসি-তামাশা– সবই ছিল।
আরও পড়ুন: Special Intensive Revision : SIR প্রক্রিয়া কি বদলে দেবে পশ্চিমবঙ্গের ভোটার তালিকার চেহারা?
পরবর্তী পরিকল্পনা ও ফোকাস
জন্মদিনের উচ্ছ্বাস শেষে চোখ এখন পরবর্তী পরিকল্পনায়। বিশেষ করে অভিমন্যু-র ক্ষেত্রে দেখা যাচ্ছে, ক্যামেরার পেছনে যে তাঁর আগ্রহ রয়েছে ,সেদিকে। আর দামিনী হয়তো আগামী দিনগুলোতে নতুন কোনও কাজ শুরু করবেন। এছাড়া সম্পর্কের দিক থেকে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও পরিবারের সমর্থন স্পষ্টভাবে রয়েছে।
প্রসঙ্গত,।বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় আবারও আলোচনায় এসেছেন, তাঁর নতুন ছবিকে ঘিরে। তাঁর নতুন ছবি ‘ দেবী চৌধুরানী ‘ (Devi Chowdhurani) মুক্তি পেয়েছে এ বছরের দুর্গাপুজোর সময়। এই ছবিতে শ্রাবন্তী মুখ্য ভূমিকায় অভিনয় করছেন এবং ছবিটি একটি ঐতিহাসিক পর্দাভিত্তিক কাজ, যা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘দেবী চৌধুরানী’ কাহিনিকে আধুনিক ভাবে উপস্থাপন করছে। ছবিতে তিনি একটি সাধারণ গ্রাম কন্যা থেকে বিপ্লবী নেত্রীর পরিণতি লাভ করছেন , যেখানে মূল চরিত্রের রূপান্তরই ছবির মেরুদণ্ড (Srabanti Chatterjee)।


