Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয় পেল স্থায়ী নেতৃত্ব রাজ্যের উচ্চশিক্ষা ক্ষেত্রে বড় সিদ্ধান্ত (Permanent VCS of Six Universities)। অবশেষে ৬টি বিশ্ববিদ্যালয় পেল স্থায়ী উপাচার্য। তালিকায় রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়, বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়, সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় (ঝাড়গ্রাম) এবং কাজী নজরুল বিশ্ববিদ্যালয়।

কারা হলেন নতুন উপাচার্য (Permanent VCS of Six Universities)
- কলকাতা বিশ্ববিদ্যালয় – আশুতোষ ঘোষ
- যাদবপুর বিশ্ববিদ্যালয় – চিরঞ্জীব ভট্টাচার্য
- গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় – আশিস ভট্টাচার্য
- বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় – আবু তালেব খান
- সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় – চন্দ্রদীপা ঘোষ
- কাজী নজরুল বিশ্ববিদ্যালয় – উদয় বন্দ্যোপাধ্যায়

সুপ্রিম কোর্টের নির্দেশে জট খুলল (Permanent VCS of Six Universities)
গত ৬ অক্টোবর সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ ৮টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৬টির উপাচার্য নিয়োগে ছাড়পত্র দিয়েছিল। বাকি উত্তরবঙ্গ ও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় নিয়ে রাজ্যপালের আপত্তি থাকায় ইন-চেম্বার আলোচনার নির্দেশ দেন আদালত।
রাজ্য-রাজ্যপাল সংঘাত থেকে আদালত পর্যন্ত
রাজ্যে বর্তমানে ৩৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে ১৯টিতে স্থায়ী উপাচার্য থাকলেও ১৭টি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। রাজ্য সরকারের প্রস্তাবিত নাম রাজ্যপাল সিভি আনন্দ বোস অনুমোদন না করায় সংঘাত বাড়ে। বিষয়টি পৌঁছে যায় সুপ্রিম কোর্টে।

সার্চ কমিটির ভূমিকা (Permanent VCS of Six Universities)
পরিস্থিতি সামাল দিতে আদালতের নির্দেশে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের নেতৃত্বে একটি সার্চ কমিটি গঠন করা হয়। এই কমিটির পরামর্শেই অবশেষে ৬টি বিশ্ববিদ্যালয়ের জন্য উপাচার্যদের নাম চূড়ান্ত হয়।
আরও পড়ুন: Weather Update: জগদ্ধাত্রী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস
শিক্ষাক্ষেত্রে স্বস্তির হাওয়া
দীর্ঘ টানাপোড়েনের পর রাজ্যের শিক্ষাঙ্গনে কিছুটা স্থিতিশীলতা ফেরার ইঙ্গিত মিলল। বিশেষত কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ শিক্ষার্থীদের ও অধ্যাপকদের কাছে স্বস্তির বার্তা বয়ে আনল।



