Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: রবিবার দুপুরে মর্মান্তিক দুর্ঘটনা মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। রেললাইনে খেলা করার সময় হঠাৎ আসা ট্রেনের ধাক্কায় প্রাণ হারাল তিন কিশোর। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। আন্ডারপাস জলে জমে থাকায় বাধ্য হয়ে রেল লাইন পেরতে গিয়েই এই দুর্ঘটনা (Rail Accident) বলে দাবি স্থানীয়দের। শুরু হয়েছে তদন্ত।
ঠিক কী ঘটেছিল নতুন শিবনগরে? (Rail Accident)
জানা গেছে, রবিবার দুপুরে নতুন শিবনগর এলাকায় রেললাইনের পাশে খেলা করছিল এলাকার বেশ কয়েকজন কিশোর। খেলাচ্ছলেই তারা অসাবধানতাবশত রেললাইন পার হচ্ছিল, বা লাইনের কাছাকাছি চলে এসেছিল। এই সময় আচমকাই দ্রুত গতিতে একটি ট্রেন এসে পৌঁছায় এবং তিন কিশোরকে সজোরে ধাক্কা মারে (Rail Accident)। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। মৃত কিশোরদের নাম হল জিসান শেখ, আরিয়ান শেখ এবং রিহাত শেখ। তাঁদের প্রত্যেকের বয়স ৬ বছরের কাছাকাছি বলে জানা গিয়েছে। এখনও একজন নিখোঁজ রয়েছে বলে খবর।
এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়েই ছুটে আসেন এলাকাবাসী। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের গতি খুব বেশি ছিল এবং কিশোররা ট্রেনটি আসার বিষয়টি বুঝতে পারেনি। মুহূর্তের অসাবধানতাই কেড়ে নিল তিনটি তরতাজা প্রাণ।
জলমগ্ন অন্ডারপাস, বাধ্য হয়ে রেললাইনেই যাতায়াত!
স্থানীয়দের মধ্যে এই দুর্ঘটনা নিয়ে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। কীভাবে খেলার সময় এমন মর্মান্তিক ঘটনা (Rail Accident) ঘটল, তা নিয়ে এলাকার মানুষজন আতঙ্কিত। স্থানীয় এক বাসিন্দা বলেন, “নিমতিতা যাওয়ার রাস্তা আন্ডারপাসটি জলে ডুবে। ৬ ফুট জল জমে রয়েছে। সেই রাস্তা জল জমে থাকায় ওই দিকে যেতে গেলে রেললাইন পার করে যেতে হয়। সেই রেললাইন পার হতে গিয়ে প্রাণ গেল তিন শিশুর। প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি রাস্তাটি দ্রুত ঠিক করা হোক।”
প্রশাসন ও রেল কর্তৃপক্ষের তদন্ত শুরু
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে দ্রুত পৌঁছান ফারাক্কার এসডিপিও (SDPO), সামশেরগঞ্জ থানার আইসি (IC) সহ রেল পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। তাঁরা পরিস্থিতি খতিয়ে দেখেন এবং দুর্ঘটনার (Rail Accident) কারণ অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেন।
স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে। রেল কর্তৃপক্ষও এ সংক্রান্ত কার্যক্রম শুরু করেছে যাতে ভবিষ্যতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক দুর্ঘটনা এড়ানো যায়। স্থানীয় প্রশাসন এবং রেলের পক্ষ থেকে এলাকার মানুষকে রেললাইনের আশেপাশে খেলা বা ভিড় না করার জন্য আরও সচেতনতামূলক প্রচারের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন অনেকে। এই ঘটনা ফের একবার রেললাইন সংলগ্ন এলাকায় শিশুদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।


