Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সকালের খাবার প্রতিদিনের (Breakfast Rules) সুস্থ জীবনের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার। যতই ডায়েটিং বা ক্যালোরি কন্ট্রোলের চেষ্টা করুন না কেন, সকালের খাবার বাদ দেওয়া ঠিক নয়। দিনের শুরুটা সবথেকে পুষ্টিকর, ভারী এবং সুষম খাবার দিয়ে করা প্রয়োজন। এই কথাটি বহু বছর ধরেই পুষ্টিবিদ ও চিকিৎসকরা বলছেন। তবে সম্প্রতি এক গবেষণা এই বিষয়টিকে আরও গুরুত্ব দিয়েছে এবং সকালের খাবারের সময়ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সকালের খাবার দেরিতে খেলে মৃত্যুর ঝুঁকি! (Breakfast Rules)
ম্যাসাচুসেটস জেনারেল ব্রিগহাম হাসপাতাল (Breakfast Rules) এবং ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এক ২০ বছরের গবেষণা করেছেন। এতে যুক্তরাজ্যের ৪২ থেকে ৯৪ বছরের মধ্যে প্রায় ২,৯৪৫ জন প্রাপ্তবয়স্ক অংশগ্রহণ করেন। গবেষণার ফলাফল দেখিয়েছে, সকালের খাবার দেরিতে খেলে মৃত্যুর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বিশেষ করে প্রতি এক ঘণ্টা দেরি হলে মৃত্যুর ঝুঁকি প্রায় ৮–১১ শতাংশ বৃদ্ধি পায়।
সময়সূচির অভ্যাসে পরিবর্তন (Breakfast Rules)
গবেষক দলের প্রধান ডা. হাসান দাশতি জানান, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের খাবারের সময়সূচির অভ্যাসে পরিবর্তন আসে। অনেকে সকালের খাবার যতটা সম্ভব পরবর্তীতে খেতে চাই, যা শারীরিক ও মানসিক স্বাস্থ্য উভয়ের জন্যই ক্ষতিকর। দেরিতে খাওয়া খাবার শুধু মৃত্যুর ঝুঁকি নয়, বরং ঘুমের সমস্যা, ক্লান্তি, বিষণ্ণতা, হজমে অসুবিধা এবং মুখের দুর্গন্ধের মতো অন্যান্য সমস্যা দেখা দেয়।

আরও পড়ুন: Creamy Paneer Roll: সন্ধ্যের স্ন্যাক্সে ক্রিমি পনির রোল, স্বাদ ভুলতে পারবেন না!
এনার্জির ঘাটতি
সকালের খাবার দেরিতে খাওয়ার ফলে শরীরের অভ্যন্তরীণ ঘড়ি বা ‘বায়োলজিক্যাল ক্লক’ ঠিকভাবে কাজ করতে পারে না। এর প্রভাব হজম, ব্লাড সুগার, বিপাক এবং সার্বিক স্বাস্থ্যকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। দিনের প্রথম দিকে এনার্জির ঘাটতি দেখা দেয়, যা মানসিক এবং শারীরিক কার্যক্ষমতা কমিয়ে দেয়। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এ সমস্যা আরও প্রকট হয়। দেরিতে খাবার খাওয়া বয়সজনিত কারণে চলাফেরার সমস্যা, ক্লান্তি, বিষণ্ণতা ও দাঁতের সমস্যা সৃষ্টি করতে পারে।


