Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রততী সরকার: উৎসবের মরশুম শুরু হলে (Flipkart) উৎসবের পাশাপাশি মানুষ সারাবছর অপেক্ষায় থাকে আরও একটি জিনিসের, সেল। এই সময় পাড়ার দোকান থেকে শপিংমল শুধু তাই নয়, গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার এবং ছাড় নিয়ে উপস্থিত হয় ই-কমার্স প্লাটফর্মগুলি। শ্রীঘ্রই বছরের সবচেয়ে বড় সেল শুরু করতে চলছে ফ্লিপকার্ট।
সেলের তারিখ ঘোষণা (Flipkart)
সামাজিক মাধ্যমে ফ্লিপকার্টের একটি বিগ (Flipkart) বিলিয়ন ডেইজ-এর লোগোসহ একটি শেয়ার করা পোস্টার থেকে ফ্লিপকার্টের পরবর্তী বড় সিজন সেল ‘বিগ বিলিয়ন ডেইজ সেল’ এর ঘোষণার কথা জানা যাচ্ছে। পোস্টারের তথ্য অনুযায়ী এই সেল শুরু হবে চলতি বছরের ৯ অক্টোবর থেকে। রিপোর্ট অনুযায়ী, স্মার্টফোন, টিভি, এসি, রেফ্রিজারেটর, হোম অ্যাপ্লায়েন্স, এবং অন্যান্য জিনিসপত্রে পাওয়া যাবে অবিশ্বাস্য ডিল। এছাড়াও Axis এবং ICICI ব্যাঙ্কের কার্ডে মিলবে ১০% ছাড়।
Kedarnath Cloudburst: কেদারনাথ যাত্রাপথে ফের মেঘভাঙা বৃষ্টি, নামল ধস
বিগ বিলিয়ন সেলের সম্ভাব্য তারিখ
@এক্সআপডেট নামের একটি এক্স হ্যান্ডেল থেকে পাওয়া তথ্য অনুসারে সেলের তারিখ নিয়ে জল্পনা শুরু হয়েছে। ছবির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৯ অক্টোবর থেকে শুরু হবে বিগ বিলিয়ন ডেইজের সেল। এছাড়াও ৮ অক্টোবর থেকে আরলি অ্যাক্সেস কথাও বলা হয়েছে সেখানে।ফ্লিপকার্টের একজন কর্মীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘এখন অবধি ফ্লিপকার্টের পক্ষ থেকে কোনও তারিখ ঘোষণা হয়নি। তবে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এই বিগ বিলিয়ন ডেজ শুরু হবার স্বভাবনা রয়েছে।’


