Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সাড়ে তিন বছর আগে বিহারে কেন্দ্রের ‘অগ্নিপথ’ প্রকল্প (Narendra Modi) ঘিরে যে আগুন জ্বলে উঠেছিল, সেই রাজ্যেই ফের রাজনৈতিক মঞ্চে উঠে এল সেনা-সংক্রান্ত আরেক প্রকল্পের নাম-‘এক পদ, এক পেনশন’। দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের প্রচারে অওরঙ্গাবাদে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার দাবি করলেন, তাঁর সরকারের এই প্রকল্প অবসরপ্রাপ্ত সেনানীদের আর্থিকভাবে বড় স্বস্তি দিয়েছে। একই সঙ্গে তিনি বোঝাতে চাইলেন, সেনাবাহিনীর প্রতি তাঁর সরকারের দায়বদ্ধতা বরাবরই প্রমাণিত।
রাজনৈতিক মহলের বিশ্লেষণ (Narendra Modi)
অওরঙ্গাবাদের সভায় প্রধানমন্ত্রী বলেন, “অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মীদের (Narendra Modi) অ্যাকাউন্টে ইতিমধ্যেই ১ লক্ষ কোটি টাকার বেশি জমা পড়েছে ‘এক পদ, এক পেনশন’ প্রকল্পের আওতায়। ২০১৫ সালে স্বাধীনতা দিবসের বক্তৃতায় আমি এই প্রতিশ্রুতি দিয়েছিলাম, এবং আমি আমার প্রতিশ্রুতি রাখি।” এই ঘোষণার মাধ্যমে তিনি কার্যত ‘অগ্নিবীর’ প্রকল্প ঘিরে জমে থাকা ক্ষোভের প্রভাব কমানোর চেষ্টা করলেন, বলে রাজনৈতিক মহলের বিশ্লেষণ।
পরাজিতদের একজোট (Narendra Modi)
বিহারের প্রচারে মোদী শুধু প্রতিরক্ষা বিষয়েই নয়, উন্নয়ন এবং রাজনৈতিক (Narendra Modi) স্থিতিশীলতাকেও ভোটের ইস্যু হিসেবে তুললেন। এনডিএ সরকারকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে তাঁর দাবি, “বিহারে আর ‘জঙ্গলরাজ’ ফিরবে না। আজকের বিহার উন্নয়নের পথে।” আরজেডি নেতৃত্বাধীন মহাগঠবন্ধনকে নিশানা করে তিনি বলেন, “যে আসনগুলোতে কংগ্রেসকে সুযোগ দেওয়া হয়েছে, সেখানে গত চল্লিশ বছরে তারা জেতেনি। এই জোট আসলে পরাজিতদের একজোট।”
সাফল্যের ঝুলি
মোদী এদিন নিজের সাফল্যের ঝুলি খুলে ভোটারদের সামনে রাখেন রামমন্দির নির্মাণ, ৩৭০ ধারা প্রত্যাহার এবং অপারেশন সিন্দুরের মতো বিষয়। তাঁর বক্তব্য, “আমি যা প্রতিশ্রুতি দিই, তা পূরণ করি।” সভায় উপস্থিত জনতার সামনে তিনি দাবি করেন, বিহারের মানুষ নীতীশ কুমারের নেতৃত্বেই উন্নয়নের স্বপ্ন দেখছেন। যদিও তিনি সরাসরি নীতীশের নাম মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেননি।

আরও পড়ুন: Richa Ghosh: বিশ্বজয়ের গৌরবে ঘরে ফিরলেন শিলিগুড়ির সোনার মেয়ে রিচা ঘোষ
অন্যদিকে, একই দিনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীতামঢ়ীতে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন ‘জানকী মন্দির’ নির্মাণের। বিজেপির শীর্ষ নেতৃত্বের একযোগে ধর্মীয় আবেগ ও উন্নয়নকে কেন্দ্র করে প্রচারে নামা যে এনডিএ-র নির্বাচনী কৌশলের অংশ, তা স্পষ্ট।


