Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মেয়ের বয়স হয়েছিল মাত্র ছয় মাস (Alipurduar) তিন দিন। সেই কন্যাশিশুকেই গলা টিপে খুন করলেন মা, অভিযোগ এমনই। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ারের দক্ষিণ চেচাখাতা এলাকায়। অভিযুক্ত মা পূজা ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘর থেকে মেয়ে চুরির অভিযোগ (Alipurduar)
শুক্রবার দুপুর দু’টো নাগাদ চেচাখাতা ডি.এস. কলোনির বাসিন্দা পূজা ঘোষ (Alipurduar) অভিযোগ করেন, তাঁর শিশু কন্যা দেবদৃতা ঘোষকে ঘর থেকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। তিনি জানান, মেয়েকে খাওয়ানোর পর বসার ঘরে শুইয়ে রেখে শ্বশুরকে খাবার দিচ্ছিলেন। কিছুক্ষণ পর ঘরে ফিরে দেখেন, শিশু নেই। চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা। শুরু হয় চিরুনি তল্লাশি, খবর যায় থানায়।
শিশু উদ্ধারে স্নিফার ডগ (Alipurduar)
ঘটনার খবর পেয়ে আলিপুরদুয়ারের এসডিপিও শ্রীনিবাস এমপির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী (Alipurduar) ঘটনাস্থলে পৌঁছয়। জেলার বিভিন্ন প্রান্তে নাকা চেকিং শুরু হয়, শিশু উদ্ধারে নামানো হয় স্নিফার ডগ, খতিয়ে দেখা হয় এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ।
সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহ
কিন্তু ফুটেজে দেখা যায়, অভিযোগের সময়সীমার মধ্যে এলাকায় কেউ প্রবেশ বা বের হয়নি। তাতেই সন্দেহ দানা বাঁধে পুলিশের। শেষে শুক্রবার রাতেই পূজা ঘোষকে জিজ্ঞাসাবাদে শুরু করে পুলিশ। শেষমেশ নিজের অপরাধ স্বীকার করে নেন তিনি। জানান, শিশুটিকে খাওয়ানোর পর গলা টিপে খুন করে বাড়ির পেছনের ডোবায় ফেলে দেন।
আরও পড়ুন: Winter Weather: দক্ষিণবঙ্গে হেমন্তের হাওয়া, তাপমাত্রা নামবে আরও চার ডিগ্রি!
খুনের অভিযোগে গ্রেফতার মা
রাত প্রায় ১২টা নাগাদ ডোবা থেকে উদ্ধার হয় ছোট্ট দেবদৃতার দেহ। এরপরই পূজা ঘোষকে গ্রেফতার করে পুলিশ। তবে কী কারণে তিনি নিজের সন্তানকে খুন করলেন, মানসিক অবসাদ না অন্য কোনও পারিবারিক কারণ— তা খতিয়ে দেখছে আলিপুরদুয়ার জেলা পুলিশ।


