Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বাঁকুড়ার ইন্দাসে ককরোচ জনতা পার্টির ডাকা ‘স্কুল ঠিক করো’ কর্মসূচিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে (Bankura CJP)। অভিযোগ, পুরনো স্কুলের পরিকাঠামোর ছবি ও ভিডিও করার পর এক ব্যক্তির বাড়িতে ঢুকে তাঁকে এবং তাঁর বৃদ্ধ বাবাকে মারধর করে একদল ব্যক্তি। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল বৃদ্ধকে। পরিবারের দাবি, শনিবার তাঁর মৃত্যু হয়েছে।
/indian-express-bangla/media/media_files/2026/08/16/bankura-school-thik-karo-cjp-volunteer-father-death-bjp-workers-alleged-attack-2026-08-16-13-32-56.jpg)
বাড়িতে হামলার অভিযোগ (Bankura CJP)
মৃতের ছেলে আবদুল হাফিজের দাবি, তিনি ককরোচ জনতা পার্টির সমর্থক। দলের ‘School Thik Karo’ কর্মসূচির অংশ হিসেবে তিনি নিজের পুরনো স্কুল কড়িশুন্ডা প্রাথমিক বিদ্যালয়ে যান। সেখানে স্কুলের পরিকাঠামোর ছবি ও ভিডিও করেন। অভিযোগ, এর পর বৃহস্পতিবার রাতে কয়েকজন ব্যক্তি তাঁর বাড়িতে ঢুকে তাঁকে ও তাঁর বৃদ্ধ বাবাকে মারধর করেন। এমনকি তাঁদের মোবাইল ফোন কেড়ে নিয়ে স্কুলের ভিডিও এবং দিল্লির যন্তর মন্তরে করা আন্দোলনের ভিডিও মুছে ফেলতে বাধ্য করা হয়।
ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ (Bankura CJP)
হাফিজের অভিযোগ, হামলাকারীদের কয়েকজনের হাতে ধারালো অস্ত্রও ছিল। তাঁর বৃদ্ধ বাবাকে ব্যাপক মারধর করা হয় এবং মাথায় গুরুতর আঘাত লাগে। পরে হাসপাতালে নিয়ে গিয়ে তাঁর মাথায় সেলাই করতে হয়। পরিবারের আরও দাবি, হাসপাতালে এবং থানায় যাওয়ার পরেও তাঁদের ঘেরাও করে হুমকি দেওয়া হয়েছিল। ভবিষ্যতে স্কুলের পরিকাঠামো নিয়ে কোনও ধরনের ভিডিও করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।

পুলিশের তৎপরতা, আটক কয়েকজন (Bankura CJP)
ঘটনার খবর পেয়ে ইন্দাস থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বলে জানিয়েছেন বাঁকুড়ার পুলিশ সুপার ভি জি সতীশ পাসুমার্থি। স্থানীয় এক গাড়িচালকের সাহায্যে আহত বৃদ্ধ ও তাঁর পরিবারের সদস্যদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ ইতিমধ্যেই কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছে বলে জানা গিয়েছে।
বৃদ্ধের মৃত্যুকে ঘিরে রাজনৈতিক উত্তাপ (Bankura CJP)
বৃদ্ধের মৃত্যুর খবর সামনে আসতেই ঘটনাটি রাজনৈতিক মাত্রা পেয়েছে। ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, দলের কর্মসূচিতে অংশ নেওয়ার কারণেই এই হামলা হয়েছে। যদিও হামলার প্রকৃত কারণ এবং মৃত্যুর সঙ্গে হামলার সরাসরি যোগ কতটা, তা তদন্তের বিষয়। পুলিশের তদন্ত এবং পরিবারের লিখিত অভিযোগের পরই গোটা ঘটনার প্রকৃত ছবি আরও স্পষ্ট হবে।
আরও পড়ুন: Teacher Protest: সেনসাসের চাপে শিক্ষকতা! হাইকোর্টের বিকল্প পরামর্শ?
বাঁকুড়ায় আসছেন নেতা আশুতোষ রাঙ্কা
ঘটনার প্রতিবাদে এবং মৃতের পরিবারের পাশে দাঁড়াতে ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা বাঁকুড়ায় আসছেন বলে দলের তরফে জানানো হয়েছে। তাঁর এই সফরকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। একদিকে বৃদ্ধের মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি উঠছে, অন্যদিকে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।



