Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ দাবদাহের পর অবশেষে স্বস্তি দক্ষিণবঙ্গে। বুধবারের পর বৃহস্পতিবার রাতেও কালবৈশাখীর দাপট দেখল কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলি (Weather)। রাত বাড়তেই শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিও গত কয়েক ঘণ্টা ধরে টানা বৃষ্টির সাক্ষী হয়েছে।
একধাক্কায় নামল তাপমাত্রার পারদ (Weather)
বৃষ্টির জেরে একধাক্কায় অনেকটাই কমেছে শহরের তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৫.৮ ডিগ্রি কম (Weather)। তীব্র গরমের পর এই শীতল আবহাওয়া সাধারণ মানুষের মনে স্বস্তি ফেরালেও, অফিস ফেরত যাত্রীদের জন্য এই বৃষ্টি বয়ে এনেছে চরম ভোগান্তি। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এই স্বস্তির আবহাওয়া আপাতত সপ্তাহজুড়েই বজায় থাকবে।
আরও পড়ুন:Election 2026: আবারও ভাঙ্গরে বোমাবাজির অভিযোগ
দক্ষিণবঙ্গ: আগামী ৬ মে (সোমবার) পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গ: পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টির দাপট চলবে ৭ মে পর্যন্ত। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ৪ মে পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
শুক্রবার কেমন থাকবে আবহাওয়া? আকাশ মূলত মেঘলা থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায় ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
শুক্রবার কোন জেলাগুলোতে বিশেষ সতর্কতা? (Weather)
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। এছাড়া হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঝড়ের দাপট বেশি থাকবে।
বৃষ্টিতে নাজেহাল জনজীবন
বৃহস্পতিবার রাতের বৃষ্টিতে কলকাতার একাধিক নিচু এলাকায় জল জমে যায়। একদিকে বৃষ্টির দাপট, অন্যদিকে ভোটের কারণে রাস্তায় গণপরিবহন ও বাসের সংখ্যা কম থাকায় চূড়ান্ত দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা বাস বা অটো না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে ক্ষোভ উগরে দেন সাধারণ মানুষ।


