Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শনিবার ভারতের রেল পরিকাঠামোয় (Vande Bharat) যুক্ত হল আরও এক নতুন পালক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী থেকে দেশের চারটি গুরুত্বপূর্ণ রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করলেন। নতুন এই চারটি রুট-বারাণসী-খাজুরাহো, লখনউ-সাহারানপুর, ফিরোজপুর-দিল্লি এবং এরনাকুলাম-বেঙ্গালুরু-দেশের বিভিন্ন অঞ্চলের মানুষকে আরও দ্রুত, আধুনিক ও আরামদায়ক যাত্রার অভিজ্ঞতা দেবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “এটা শুধু ট্রেনের উদ্বোধন নয়, এটা উন্নয়নের উৎসব।”
নতুন দিশা (Vande Bharat)
তিনি আরও যোগ করেন, “যে কোনও দেশের অগ্রগতিতে (Vande Bharat) পরিকাঠামোর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভালো যোগাযোগ ব্যবস্থা তৈরি হলে শহর ও গ্রাম দুই-ই নতুন প্রাণ পায়। ব্রিজ, হাইওয়ে বা রেললাইন-সবকিছুই উন্নয়নের মূল ভিত্তি।” প্রধানমন্ত্রী জানান, বন্দে ভারত প্রকল্প শুধু যাত্রী পরিষেবায় গতি আনছে না, বরং দেশজুড়ে পর্যটন, বাণিজ্য ও অর্থনীতিকেও নতুন দিশা দিচ্ছে।
ট্রেনগুলি বিশেষভাবে তীর্থস্থানগুলিকে সংযুক্ত করছে (Vande Bharat)
এই নতুন ট্রেনগুলি বিশেষভাবে তীর্থস্থানগুলিকে সংযুক্ত (Vande Bharat) করছে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, “এই ট্রেন শুধু ঐতিহ্যবাহী শহরগুলিকেই কাছাকাছি আনছে না, উন্নয়নের গতিকেও বাড়িয়ে তুলছে।” তিনি আরও বলেন, “গত বছরই উত্তর প্রদেশে ১১ কোটি পুণ্যার্থী বিশ্বনাথ ধামে ও ৬ কোটির বেশি ভক্ত অযোধ্যায় রামলালার দর্শনে গিয়েছিলেন। এই যাত্রাগুলি রাজ্যের অর্থনীতিতে হাজার হাজার কোটি টাকা যোগ করেছে।”
নতুন চারটি রুটের বিশেষত্ব:
- ১. বারাণসী–খাজুরাহো বন্দে ভারত এক্সপ্রেস:
মাত্র ২ ঘণ্টা ৪০ মিনিটে বারাণসী থেকে খাজুরাহো পৌঁছানো যাবে। প্রয়াগরাজ ও চিত্রকূটের মতো তীর্থস্থানগুলিতে যাতায়াত আরও সহজ হবে। এই রুট পর্যটন ও ধর্মীয় ভ্রমণে গতি আনবে। - ২. লখনউ–সাহারানপুর বন্দে ভারত এক্সপ্রেস:
৭ ঘণ্টা ৪৫ মিনিটের যাত্রায় এই ট্রেন লখনউ, সীতাপুর, শাহজাহানপুর, বরৈলি, মোরাদাবাদ ও বিজনৌরকে যুক্ত করছে। পাশাপাশি, হরিদ্বার যাওয়ার পথও সহজ হয়ে গেল। - ৩. ফিরোজপুর–দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস:
মাত্র ৬ ঘণ্টা ৪০ মিনিটে পাঞ্জাবের ফিরোজপুর থেকে রাজধানী দিল্লি। ভাটিন্ডা ও পাটিয়ালার মতো গুরুত্বপূর্ণ শহরগুলিকে যুক্ত করছে এই দ্রুততম ট্রেন। ব্যবসা ও কর্মসংস্থানের ক্ষেত্রেও এটি একটি নতুন সম্ভাবনা। - ৪. এরনাকুলাম–বেঙ্গালুরু বন্দে ভারত এক্সপ্রেস:
দক্ষিণ ভারতের এই নতুন সংযোগ দুই ঘণ্টারও বেশি সময় বাঁচাবে। এখন ৮ ঘণ্টা ৪০ মিনিটেই যাত্রীরা এরনাকুলাম থেকে পৌঁছে যাবেন বেঙ্গালুরুতে।

আরও পড়ুন: Ukraine: ‘প্রযুক্তিগত বিপর্যয়’: রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেন অন্ধকারে, নিহত অন্তত এক
প্রধানমন্ত্রী মোদীর কথায়, “বন্দে ভারত শুধুমাত্র ট্রেন নয়, এটা নতুন ভারতের প্রতিচ্ছবি-যেখানে গতি, প্রযুক্তি ও ঐতিহ্য একসঙ্গে এগিয়ে চলেছে।”


