Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শীতের মরশুম শুরু হতেই বন্ধ হয়ে গেল (Kedarnath Dham) উত্তরাখণ্ডের কেদারনাথ ধামের দরজা। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ নির্দিষ্ট ধর্মীয় রীতি মেনে চলতি বছরের মতো মন্দিরের কপাট বন্ধ করে দেওয়া হয়। এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে মন্দির চত্বরে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার পুণ্যার্থী। ‘জয় বাবা কেদার’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শেষ হল ২০২৬ সালের কেদারনাথ যাত্রা।
সকাল থেকে পুজো-অর্চনা (Kedarnath Dham)
মন্দিরের দরজা বন্ধের আগে সকাল থেকেই শুরু (Kedarnath Dham) হয়েছিল বিশেষ পুজো-অর্চনা। প্রথা মেনে বাবা কেদারের স্বয়ম্ভূ শিবলিঙ্গকে সমাধি দেওয়ার প্রক্রিয়াও সম্পন্ন হয়। আগের দিন সন্ধ্যায় শেষবারের মতো আরতি ও দর্শনে অংশ নেন বহু ভক্ত। ঘণ্টাধ্বনি, মন্ত্রোচ্চারণ এবং ভক্তদের জয়ধ্বনিতে তৈরি হয় এক আবেগঘন আধ্যাত্মিক পরিবেশ।
বাবার শীতকালীন আবাস (Kedarnath Dham)
প্রতি বছর শীতকালে প্রবল তুষারপাত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে কেদারনাথ মন্দিরের দরজা বন্ধ রাখা হয়। তবে কপাট বন্ধ হলেও দেবতার পুজো বন্ধ থাকে না। নিয়ম অনুযায়ী, বাবা কেদারের উৎসব ডোলি শীতকালীন গদ্দিস্থলের উদ্দেশে যাত্রা করবে। সেখানে শীতকালজুড়ে নিয়মিত পুজো-অর্চনা চলবে। ফলে কেদারনাথ মন্দিরে যাওয়া সম্ভব না হলেও ভক্তরা শীতকালীন আবাসে গিয়ে দেবতার দর্শন করতে পারবেন।
আরও পড়ুন: Delhi AQI: দিওয়ালির রেশ কাটতেই বিপদ! দিল্লির বাতাসে এখনও দূষণের বিষ
মন্দির কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরে কেদারনাথ ধামে মোট ১৯ লক্ষ ২২ হাজার ১৩৮ জন পুণ্যার্থী দর্শন করেছেন। প্রতিকূল আবহাওয়া ও যাতায়াতের নানা বাধা সত্ত্বেও বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়েছে।
অন্যদিকে, আগামী ১৬ নভেম্বর বন্ধ হবে বদ্রীনাথ ধামের দরজা। রাত ৯টা ৩৭ মিনিটে চলতি বছরের মতো মন্দিরের কপাট বন্ধ করা হবে। এরপর বদ্রীনাথের উৎসব মূর্তিকে যোশীমঠের নরসিংহ মন্দিরে নিয়ে যাওয়া হবে। সেখানেই শীতকালীন পুজো সম্পন্ন হবে।


