Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কালীপুজো, দধিকর্মা এবং ভাইফোঁটা—এই তিনটি পার্বণ ঘিরে প্রতি বছরই সরগরম থাকত কালীঘাটের ৩০/বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট (Mamata Banerjee)। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এই তিন দিনের উৎসব শুধু পারিবারিক অনুষ্ঠান ছিল না, বরং তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতির অবস্থান বোঝার অন্যতম মাপকাঠি হয়ে উঠেছিল। কিন্তু রাজনৈতিক পালাবদলের পর বদলে গিয়েছে সেই চেনা ছবিও। এবার ভাইফোঁটা পালন না করার ঘোষণা করেছেন মমতা।
দধিকর্মার আয়োজনেও বদলেছিল ছবিটা (Mamata Banerjee)
একসময় কালীপুজোর পরদিন দধিকর্মা মাখার অনুষ্ঠানে মমতা নিজেই হাত লাগাতেন। সোনালী গুহ ও কৃষ্ণা চক্রবর্তীর মতো নেত্রীরা পরবর্তীকালে সেই দায়িত্ব সামলাতেন। অলোক দাস, আশিস চক্রবর্তী, নির্মল মাঝি-সহ দলের বহু নেতা-কর্মী সহযোগিতা করতেন। বাড়ির পরিবেশ ছিল অনেকটাই খোলামেলা। কিন্তু ২০১১ সালে ক্ষমতায় আসার পর সেই আয়োজনেও ধীরে ধীরে যুক্ত হয় ভিভিআইপি সংস্কৃতি, নিরাপত্তা এবং পেশাদার আতিথেয়তা।

ভাইফোঁটার তালিকাতেই লুকিয়ে থাকত রাজনৈতিক সমীকরণ
তিনটি পার্বণের মধ্যে সবচেয়ে বেশি রাজনৈতিক গুরুত্ব ছিল ভাইফোঁটার। সুব্রত মুখোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, সাধন পাণ্ডে, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, মুকুল রায়-সহ বহু নেতার উপস্থিতি ছিল তাৎপর্যপূর্ণ। প্রতি বছর আমন্ত্রিতদের তালিকায় নতুন সংযোজন কিংবা বাদ পড়া থেকেই বোঝা যেত দলের অন্দরে কার গুরুত্ব কতটা। মমতার ঘনিষ্ঠ বৃত্তে জায়গা পাওয়াই ছিল অনেকের কাছে রাজনৈতিক স্বীকৃতি।
ক্ষমতার পালাবদলে ফিকে হয়েছে কালীঘাটের জৌলুস
গত ৪ মে বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর তৃণমূলের অন্দরের ছবিও বদলে গিয়েছে বলে দাবি লেখকের। একসময় যাঁরা কালীঘাটে নিয়মিত যাতায়াত করতেন, তাঁদের অনেকেই এখন দূরত্ব বজায় রাখছেন। অরূপ বিশ্বাস, ববি হাকিমদের অনুপস্থিতি এবং ইন্দ্রনীল সেনের কারাবাসের প্রসঙ্গও উঠে এসেছে রাজনৈতিক আলোচনায়।
আরও পড়ুন: Swapnil Chakrabarty: কবিতার আড়ালে প্রতারণার জাল! স্বপ্ননীল চক্রবর্তীকে নিয়ে সমাজমাধ্যমে তোলপাড়
ভাইয়ের সঙ্গে দূরত্ব, বন্ধ ভাইফোঁটার আয়োজন
সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা মমতার পরিবারের অন্দরেও। তাঁর কনিষ্ঠ ভাই স্বপন ওরফে বাবুনের সঙ্গে রাজনৈতিক দূরত্ব প্রকাশ্যে এসেছে। বাবুনের কালীপুজোর মণ্ডপে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতি সেই সমীকরণকে আরও আলোচনায় এনেছে। এর মধ্যেই মমতা জানিয়ে দিয়েছেন, এবার তিনি ভাইফোঁটা পালন করছেন না (Mamata Banerjee)।



