Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: আবারও এক বিরল অস্ত্রোপচারের নজির গড়ল বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল (Ushapur Super Specialty Hospital)। অর্থের অভাবে চিকিৎসার সুযোগ হারাতে বসা এক অসহায় মহিলার জীবনে যেন নতুন আলো ফিরিয়ে আনল সরকারি হাসপাতালটি। বিষ্ণুপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তুতবাড়ির বাসিন্দা, বছর পঞ্চান্নের উর্মিলা দে, দীর্ঘদিন ধরে গুরুতর হাঁটুর সমস্যায় ভুগছিলেন। তাঁর বাঁ পা ধনুকের মতো বেঁকে গিয়েছিল, যার ফলে স্বাভাবিকভাবে চলাফেরা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল তাঁর পক্ষে।
চিকিৎসার জন্য দৌড়ঝাঁপ (Ushapur Super Specialty Hospital)
উর্মিলা দেবীর পরিবার বহু জায়গায় চিকিৎসা করানোর চেষ্টা করেছেন বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুরসহ বিভিন্ন নামী চিকিৎসকের কাছে। কিন্তু প্রত্যেকেই জানিয়েছেন, সমস্যার একমাত্র সমাধান হাঁটুর প্রতিস্থাপন। এই অস্ত্রোপচারের আনুমানিক খরচ ৫ থেকে ৬ লক্ষ টাকা। এমন বিশাল অঙ্কের অর্থ জোগাড় করার ক্ষমতা ছিল না পরিবারের। অসহায় পরিস্থিতিতে শেষ আশ্রয় হিসেবে তাঁরা আসেন বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের আউটডোর বিভাগে।

সরকারি সহায়তায় সাফল্যের দৃষ্টান্ত (Ushapur Super Specialty Hospital)
ড. সমীর জানা, হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ, রোগীকে পর্যবেক্ষণ করে ধীরে ধীরে চিকিৎসা শুরু করেন। তিনি উপলব্ধি করেন, অস্ত্রোপচার ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়। বিষয়টি তিনি জানান বিষ্ণুপুর জেলা হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও সুপারের কাছে। তাঁদের পূর্ণ সহযোগিতায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে সরকারি ব্যবস্থায়, সম্পূর্ণ বিনামূল্যে, হাসপাতালের দক্ষ চিকিৎসক দলের নেতৃত্বে সম্পন্ন হয় এই জটিল অস্ত্রোপচার। এটি জেলার সরকারি স্বাস্থ্যব্যবস্থার ইতিহাসে এক বিরলতম সাফল্য হিসেবে ধরা হচ্ছে।

আরও পড়ুন: Partha Chatterjee: জেল থেকে বেরিয়ে আবেগতাড়িত পার্থ: অনুগামীদের আবেগে ভাসলেন প্রাক্তন মন্ত্রী
রোগী ও পরিবারের কৃতজ্ঞতা (Ushapur Super Specialty Hospital)
অস্ত্রোপচার সফল হওয়ার পর এখন অনেকটাই সুস্থ উর্মিলা দেবী। মুখে ফুটে উঠেছে স্বস্তি ও আনন্দের হাসি। তাঁর পরিবারের সদস্যরা জানাচ্ছেন “বাইরে করাতে হলে লাখ লাখ টাকা খরচ হতো। কিন্তু সরকারি হাসপাতালে এক টাকাও খরচ হয়নি। ডাক্তারবাবুদের ও হাসপাতালের প্রতি আমরা আজীবন কৃতজ্ঞ।”
(রিপোর্টার: সঞ্জীব মল্লিক, বিষ্ণুপুর | তারিখ: ১২ নভেম্বর, ২০২৫)



