Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দা মঙ্গলবার গভীর রাতে অসুস্থ হয়ে পড়েন (Govinda Admitted to Hospital)। বাড়িতে হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু ও আইনজীবী ললিত বিন্দল জানিয়েছেন, “গোবিন্দা কিছুদিন ধরেই শরীর খারাপ বোধ করছিলেন। হঠাৎ মঙ্গলবার রাতে মাথা ঘোরা ও বিভ্রান্তির লক্ষণ দেখা দেয়। বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় আছেন।”

নিউরো বিশেষজ্ঞদের নজরে অভিনেতা (Govinda Admitted to Hospital)
চিকিৎসকরা জানিয়েছেন, গোবিন্দার সম্পূর্ণ শারীরিক পরীক্ষা করা হয়েছে। নিউরোলজিক্যাল টেস্টের ফলাফলের ভিত্তিতে পরবর্তী চিকিৎসা নির্ধারিত হবে। প্রাথমিক রিপোর্টে বড় কোনও জটিলতা ধরা পড়েনি। চিকিৎসক দলের এক সদস্য জানান, “অভিনেতা এখন পর্যবেক্ষণে আছেন। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।”
রিভলভারের গুলিতে আহত গোবিন্দা (Govinda Admitted to Hospital)
গত বছরও এক ভয়ঙ্কর দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন অভিনেতা। ২০২৪ সালের অক্টোবরে নিজের লাইসেন্সপ্রাপ্ত রিভলভার সামলানোর সময় ভুলবশত গুলি ছুটে যায়। সে সময় গোবিন্দা ভোরবেলায় কলকাতার একটি অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ রিভলভারটি পড়ে যায় এবং গুলি তাঁর হাঁটুর নিচে লাগে। অভিনেতাকে সঙ্গে সঙ্গে জুহুর ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচার করে গুলি বের করা হয় এবং দীর্ঘ চিকিৎসার পর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন।
ব্যক্তিগত জীবনে টানাপোড়েন (Govinda Admitted to Hospital)
সম্প্রতি গোবিন্দা এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজা-র সম্পর্ক নিয়েও জল্পনা তৈরি হয়েছিল। বলিপাড়ায় শোনা গিয়েছিল তাঁদের মধ্যে মনোমালিন্য চলছে। যদিও দু’জনেই প্রকাশ্যে জানিয়েছেন যে তাঁরা এখনও একসঙ্গে আছেন, তবু সুনীতা বেশ কয়েকবার “স্বামীর ভুল সিদ্ধান্ত” নিয়ে মন্তব্য করেছেন। এতে ভক্তদের মধ্যে আরও কৌতূহল বেড়েছে।

ধর্মেন্দ্রকে দেখতে গিয়ে এখন নিজেই হাসপাতালে (Govinda Admitted to Hospital)
কয়েকদিন আগেই গোবিন্দা বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র-র অসুস্থতার খবর শুনে তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। সেদিনই তিনি বলেছিলেন, “ধর্মেন্দ্রজি আমাদের সবার প্রেরণা, তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।” কিন্তু ভাগ্যের পরিহাস এখন নিজেকেই হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
আরও পড়ুন: Dharmendra Discharged: বলিউডের ‘হী-ম্যান’ কি ফিরছেন আগের মতো সুস্থ হয়ে?
ভক্তদের প্রার্থনা
অভিনেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই ভক্ত ও সহকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে হাজার হাজার শুভেচ্ছা বার্তা ভেসে আসছে। গোবিন্দার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে।



