Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শুল্কনীতিতে কিছুটা পিছু হটতে বাধ্য হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। দেশের অভ্যন্তরে ২০০-রও বেশি খাদ্যপণ্যে শুল্ক কমানোর কথা ঘোষণা করেন তিনি। নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির জন্য সম্প্রতি মার্কিন নাগরিকদের অসন্তোষের মোকাবিলা করতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। ফলে আমেরিকায় দাম কমতে চলেছে গোমাংস, কলা, কফি, কমলালেবুর রসের মত একাধিক পণ্যের।
কার্যকর হয়ে গিয়েছে শুল্কছাড় (Donald Trump)
সংবাদ সংস্থা সূত্রে খবর, খাদ্যপণ্যে ট্রাম্প যে শুল্কছাড় দিয়েছেন (Donald Trump), তা কার্যকর হয়ে গিয়েছে। বাড়তি শুল্কে মুদ্রাস্ফীতি বাড়ছে বলে অনেকেই অভিযোগ করেন। ট্রাম্প প্রথম থেকে সেই দাবি নস্যাৎ করে শুল্কের পক্ষে কথা বলেন। এই মুহূর্তে আমেরিকায় কোনও মুদ্রাস্ফীতি রয়েছে বলে তিনি মানতে চাননি।
অন্যান্য পণ্যেও শুল্ক কমবে (Donald Trump)
ট্রাম্প প্রশাসন নতুন যে বাণিজ্যচুক্তির কাঠামো ঘোষণা করেছে (Donald Trump), তা চূড়ান্ত হলে আর্জেন্টিনা, ইকুয়েডর, গুয়াতেমালা, এল সালভাদর থেকে আমদানিকৃত খাদ্য এবং অন্যান্য পণ্যেও শুল্ক কিছুটা কমবে। বছর শেষের আগে আরও কয়েকটি চুক্তি মার্কিন কর্তাদের নজরে রয়েছে।
শুল্কনীতি নিয়ে আগ্রাসী ট্রাম্প
বছরের শুরুতে ক্ষমতায় আসার পর থেকেই শুল্কনীতি নিয়ে আগ্রাসী ট্রাম্প। একাধিক দেশের পণ্যের উপর আমদানি শুল্ক আরোপ করেন তিনি। ভারতের উপর চাপিয়েছেন ৫০ শতাংশ হারে চড়া শুল্ক। ফলে বহু দেশের সঙ্গে আমেরিকার বাণিজ্য ধাক্কা খেয়েছে। প্রভাব পড়েছে মার্কিন বাজারেও। একলাফে দাম বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের। অনেক বন্ধুত্বপূর্ণ দেশের সঙ্গেও আমেরিকার সম্পর্কের অবনতি ঘটেছে। এই পরিস্থিতিতে আমেরিকার বাজারে খাদ্যপণ্যের অভ্যন্তরীণ শুল্ক কিছুটা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: Gold Rate: বিয়ের মরশুমে কমল সোনার দাম?
এখনও শুল্কনীতির পক্ষেই ট্রাম্প
শুল্কনীতির পক্ষেই এখনও জোর দিচ্ছেন ট্রাম্প। জানিয়েছেন, শুল্ক থেকে আদায় করা রাজস্ব দেশকে আর্থিকভাবে শক্তিশালী করেছে। দিন কয়েক আগেই ঘোষণা করেন শুল্কের টাকা থেকে আর্থিক ভাবে অস্বচ্ছলদের সাহায্য করবেন। নিম্ন ও মধ্য আয়ের মার্কিন নাগরিকদের প্রত্যেকের হাতে দুহাজার ডলার করে দেওয়া হবে। জানানো হয়েছে, শুল্কের আয় আপাতত সরকারের ঋণ পরিশোধের কাজে লাগছে।


