Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটার তালিকা সংশোধনের কাজ কতদূর? তাই খতিয়ে দেখতে এবার রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। সারেন পরপর দুটি বৈঠক। ডিইও এবং ইআরও-দের সঙ্গে বৈঠক সারেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ কমিশনের মোট তিন উচ্চপদস্থ আধিকারিক (Sir-Eci)।
SIR-এর কাজ দেখতে রাজ্যে কমিশন (Sir-Eci)
রাজ্যে চলছে ভোটার তালিকা সংশোধনের কাজ। কিন্তু সেই কাজ কতদূর? তাই-ই খতিয়ে দেখতে এবার বাংলায় জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। মঙ্গলবার কলকাতায় পৌঁছান সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ কমিশনের মোট তিন উচ্চপদস্থ আধিকারিক। কলকাতায় এসেই পরপর দুটি বৈঠক সারেন জাতীয় নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
বৈঠকে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা (Sir-Eci)
প্রথম দফায় কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণের ডিইও এবং ইআরও দের সঙ্গে বৈঠক করেন কমিশনের কর্তারা। এরপর আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার ডিইও এবং ইআরও-দের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক হয়। বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক-সহ অন্যান্য নির্বাচনী আধিকারিকেরাও উপস্থিত ছিলেন। বৈঠকগুলিতে মূলত ভোটার তালিকা সংশোধনের কাজ ও তার প্রস্তুতি পর্যালোচনা করা হয়।
আরও পড়ুন:Sundarban: সুন্দরবন রক্ষায় মাস্টারপ্ল্যান বৈঠক:বিশ্বব্যাঙ্কের সহযোগিতায় রাজ্যের বড় প্রকল্প
রাজ্যে উচ্চপর্যায়ের লাগাতার তদারকি (Sir-Eci)
আগামী ২১ নভেম্বর নির্ধারিত এফএলসি কর্মশালাতেও অংশ নেবেন তাঁরা। সেই কর্মশালায় হাজির থাকবেন সব জেলা নির্বাচন আধিকারিক, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং কমিশনের উচ্চপদস্থ কর্তারা। সব মিলিয়ে, বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা স্বচ্ছ ও ত্রুটিমুক্ত করার উপর আরও কড়া নজর রাখছে নির্বাচন কমিশন— আর তারই অংশ হিসাবে রাজ্যে শুরু হয়েছে উচ্চপর্যায়ের লাগাতার তদারকি।



