Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা সোমবার (Sheikh Hasina) নতুন মোড় নিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। রায় ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। কিশোরগঞ্জে প্রাক্তন রাষ্ট্রপতির পারিবারিক বাড়িতে হামলা হয় এবং আওয়ামী লীগের পরিচিত নেতা মান্নান মাতুব্বর ও তাঁর ভাইয়ের বাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। ক্রমবর্ধমান বিশৃঙ্খলার জন্য শেখ হাসিনা সরাসরি দোষ চাপিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের ওপর।
অপবাদ রটানো হয়েছে (Sheikh Hasina)
রায় প্রকাশের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে শেখ হাসিনা যথেষ্ট ক্ষুব্ধ সুরে (Sheikh Hasina) জানিয়েছেন যে তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা তিনি কখনও বুঝতে পারেননি। তাঁর দাবি, বহু বছর ধরেই তাঁকে লক্ষ্য করে অপবাদ রটানো হয়েছে, অথচ সাধারণ মানুষ সেই অভিযোগ বিশ্বাস করেননি। হাসিনার মতে, তিনি ক্ষমতায় না থাকতেই দেশের কাঠামো ভেঙে পড়তে শুরু করেছে এবং বর্তমান ক্ষমতাসীনদের দেশ পরিচালনার মতো সক্ষমতা নেই।

ন্যায়বিচারের পরিপন্থী বলে তীব্র সমালোচনা (Sheikh Hasina)
অন্যদিকে, শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় মায়ের মৃত্যুদণ্ডকে (Sheikh Hasina) ন্যায়বিচারের পরিপন্থী বলে তীব্র সমালোচনা করেছেন। তিনি যুক্তরাষ্ট্র থেকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, গোটা বিচার প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত পক্ষপাতদুষ্ট ছিল, আর ফলাফল যেন আগেই ঠিক করা ছিল। তাঁর মন্তব্য-এটি ন্যায়বিচার নয়, বরং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের প্রতিশোধের বহিঃপ্রকাশ।
বর্তমান সরকারের বৈধতা
সজীবের বক্তব্যে সবচেয়ে বড় প্রশ্ন উঠে আসে বর্তমান সরকারের বৈধতা নিয়ে। তাঁর দাবি, অনির্বাচিত একটি সরকার কীভাবে আইন সংশোধনের মতো গুরুতর সিদ্ধান্ত নেয়-তা সাংবিধানিকভাবে প্রশ্নবিদ্ধ। তিনি মনে করেন, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এখন কার্যত স্থবির, আর বিচারব্যবস্থা রাজনৈতিক হস্তক্ষেপে বিপর্যস্ত।

আরও পড়ুন: Daily Horoscope: তুলা থেকে বৃশ্চিকে চন্দ্রগমন, কেমন কাটবে আজকের দিন?
সজীব আরও জানিয়েছেন যে, শেখ হাসিনা নিজের পছন্দমতো আইনজীবী নিয়োগ করার সুযোগ পাননি। বরং আদালতই তাঁর পক্ষে একজন আইনজীবী নিযুক্ত করেছে, যা ন্যায়বিচারের মৌলিক নীতির বিরোধী বলে দাবি তাঁর। তিনি অভিযোগ করেন যে গত আগস্ট থেকে আওয়ামী লীগ সমর্থকদের ওপর ব্যাপক দমননীতির প্রয়োগ চলছে-গ্রেফতার, মামলা, এবং নির্যাতনের ধারাবাহিকতার মধ্যেই তাঁর মায়ের বিরুদ্ধে মামলা দ্রুত গতিতে এগোনো হয়েছে।


