Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দিন কয়েক আগের ঘটনা। পাকিস্তান সফরে গিয়ে ভারতীয় তীর্থযাত্রীদের একাংশ চরম হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠার পর থেকেই দুই দেশের মধ্যে অস্বস্তি তৈরি হয় (Indian Sikh Woman Married)। গুরু নানকের জন্মবার্ষিকী উপলক্ষে এই ভ্রমণকে কেন্দ্র করে একাধিক বিতর্ক সামনে আসে। সেই আবহেই ফের নতুন করে কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ভারতীয় নাগরিক সরবজিৎ কৌর, যিনি পাকিস্তানে গিয়ে বিয়ে করেন এবং পরে পুলিশের হয়রানির অভিযোগ আনেন।

সোশ্যাল মিডিয়ায় আলাপ থেকে বিয়ে (Indian Sikh Woman Married)
ত্রের খবর, ভারতীয় মহিলা সরবজিৎ কৌর সোশ্যাল মিডিয়ায় আলাপ হওয়া পাকিস্তানের মুসলিম যুবক নাসির হুসেনের সঙ্গে দীর্ঘ নয় বছর ধরে যোগাযোগ রাখছিলেন। তিনি বিবাহবিচ্ছেদপ্রাপ্ত জীবন অতিবাহিত করছিলেন এবং হুসেনকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। এই সম্পর্কের কারণেই গুরু নানকের জন্মবার্ষিকী উপলক্ষে তীর্থযাত্রীদের সঙ্গে পাকিস্তানে প্রবেশ করেন তিনি। জানা যায়, সেখানে গিয়ে তিনি ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করেন, তারপর ৪ নভেম্বর শেখুপুরায় হুসেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
বাকি তীর্থযাত্রীরা দেশে ফিরলেও কৌর ফিরলেন না (Indian Sikh Woman Married)
১৩ নভেম্বর তীর্থযাত্রীরা ভারতে ফিরে এলেও, সরবজিৎ কৌর ফেরেননি। এ নিয়ে উদ্বেগ ছড়ালে পরে জানা যায় যে তিনি স্বামী হুসেনের সঙ্গে শেখুপুরায় অবস্থান করছেন। একজন পাকিস্তানি পুলিশ কর্মকর্তা জানান, তীর্থযাত্রীরা নানকানা সাহেব গুরুদ্বারে গেলে কৌর সেই সমাবেশ এড়িয়ে হুসেনের সাথে চলে যান।
পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ (Indian Sikh Woman Married)
মঙ্গলবার কৌর ও তাঁর স্বামী লাহোর হাইকোর্টে একটি আবেদন করেন। অভিযোগ, পুলিশ তাঁদের শেখুপুরার বাড়িতে অবৈধভাবে অভিযান চালিয়েছে, দম্পতিকে বিয়ে ভাঙতে চাপ দেওয়া হয়েছে, উভয়ের ওপর অযথা হয়রানি করা হচ্ছে। লাহোর হাইকোর্টের বিচারপতি ফারুক হায়দার পুলিশকে দম্পতিকে হয়রানি না করার নির্দেশ দেন।
ভিসা ও নাগরিকত্ব প্রসঙ্গে কৌর (Indian Sikh Woman Married)
আবেদনে কৌর জানান, তাঁর স্বামী পাকিস্তানের নাগরিক। তাই তিনি নিজের ভিসার মেয়াদ বাড়ানো ও পাকিস্তানি নাগরিকত্ব প্রাপ্তির জন্য ভারতীয় মিশনের সঙ্গে কথা বলেছেন। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “আমি বিবাহবিচ্ছেদপ্রাপ্ত। হুসেনকে নয় বছর ধরে চিনি। তাঁকেই বিয়ে করতে চাই বলেই এখানে এসেছি।” তাঁর অভিযোগ পুলিশ ও অজ্ঞাত ব্যক্তিরা তাঁদের জীবন দুর্বিষহ করে তুলেছে।
আরও পড়ুন: SIR: কলকাতায় ফর্ম বিলিতে ধীরগতি, সতর্ক করল কমিশন!
শিখ তীর্থযাত্রীদের ভিসা ঘিরে বিতর্ক
গুরু নানকের জন্মবার্ষিকী উপলক্ষে পাকিস্তান হাই কমিশন মোট ২,১০০-র বেশি শিখ তীর্থযাত্রীকে ভিসা দেয়।
কিন্তু ওয়াঘা বর্ডারে নানকানা সাহিব যাওয়ার পথে হিন্দু তীর্থযাত্রীদের একটি দলকে আচমকা আটকে দেওয়া হয়। তাঁদের অভিযোগ, সব নথি বৈধ ছিল, কেউ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ছিলেন না, তাঁরা সাধারণ তীর্থযাত্রী, তবুও পাক কর্তৃপক্ষ তাঁদের গুরুদ্বারে যেতে দেয়নি। এই ঘটনাই দুই দেশের মধ্যে নতুন উত্তেজনার সৃষ্টি করে।



