Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বৃদ্ধির ধারা বজায় থাকবে কিনা শুক্রবার এই প্রশ্ন এখন লগ্নিকারীদের মধ্যে। এই পরিস্থিতিতে কোন কোন স্টক কিনতে বিভিন্ন ব্রোকারেজ সংস্থা পরামর্শ দিল দেখে নিন (Stocks)।
নজর রাখুন এই পাঁচ স্টকে (Stocks)
বৃহস্পতিবার বৃদ্ধির ধারা বজায় ছিল দেশের শেয়ার মার্কেটে। দুই বেঞ্চমার্ক ইনডেক্সের ক্ষেত্রেই অগ্রগতি দেখা গিয়েছিল গতকাল। শেষ সেশনে নিফটি৫০ ১৩৯ পয়েন্ট বা ০.৫৪ শতাংশ বেড়ে রয়েছে ২৬ হাজার ১৯২ পয়েন্টে। সেনসেক্স ৪৪৬ পয়েন্ট বা ০.৫২ শতাংশ বেড়ে রয়েছে ৮৩ হাজার ৬৩২ পয়েন্টে। বিশেষজ্ঞদের মতে দুই বেঞ্চমার্ক ইনডেক্সের বৃদ্ধির ক্ষেত্রে বেশ কিছু ফ্যাক্টর কাজ করেছে। তবে এখন জল্পনা চলছে সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে বাজার কেমন থাকবে। গিফ্ট নিফটি থেকে ডাউন স্টার্টের ইঙ্গিত পাওয়া গিয়েছে। এশিয়ার মার্কেটও ডাউন রয়েছে কিছুটা। এই অবস্থায় কোন কোন স্টকে নজর রাখবেন দেখে নিন (Stocks)।
পিবি ফিনটেক লিমিটেড: এই সংস্থার স্টকে স্ট্রং আপওয়ার্ড মোমেন্টাম বজায় রয়েছে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই সংস্থার স্টকের দাম এখন ১ হাজার ৮৫০ টাকা। এর টার্গেট প্রাইস ১ হাজার ৯৯০ টাকা এবং এর স্টপ লস ১ হাজার ৭৮৫ টাকা।
সিগনিটি টেকনোলজিস লিমিটেড: এই সংস্থার স্টক নিয়েও আশাবাদী ব্রোকারেজ সংস্থাগুলো। এই স্টকের দামও গত কয়েকদিন ধরে বেড়েছে। ধারাবাহিক বৃদ্ধির জেরে এই স্টকের দাম হয়েছে ১ হাজার ৭৯৩ টাকা। এর টার্গেট প্রাইস ১ হাজার ৯১৯ টাকা এবং এর স্টপ লস ১ হাজার ৭২৫ টাকা (Stocks)।

অ্যাস্ট্রাল লিমিটেড: শর্ট টার্মের ট্রেন্ড অ্যানালিসিসে বিশ্লেষকরা জানিয়েছেন এই স্টকে উল্লেখযোগ্য বুলিশ রিভার্সাল প্যাটার্ন থাকার কথা। এই সংস্থার স্টকের দাম ১ হাজার ৪৪০ টাকা। এর টার্গেট প্রাইস ১ হাজার ৫০০ টাকা এবং এর স্টপ লস ১ হাজার ৪২০ টাকা।
আরও পড়ুন: Earthquake: সাতসকালে কলকাতা-সহ একাধিক জেলায় ভূমিকম্প
ভারত ফর্জ লিমিটেড: এই স্টকের দাম ১ হাজার ৪৪৬ টাকা। এর টার্গেট প্রাইস ১ হাজার ৫১০ টাকা এবং এর স্টপ লস ১ হাজার ৪১৫ টাকা।
বাজাজ ফিনান্স লিমিটেড: শেষ ট্রেডিং সেশনে দুরন্ত পারফরম্যান্স হয়েছে ফিনানশিয়াল সেক্টরের এই স্টকের। যার মধ্যে এই সংস্থার স্টকও উল্লেখযোগ্য। এই স্টকের দাম এখন ১ হাজার ৫ টাকা। এর টার্গেট প্রাইস ১ হাজার ৫০ টাকা এবং এর স্টপ লস ৯৯০ টাকা।


