Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ২৬ জানুয়ারি উপলক্ষে সোমবার বন্ধ থাকবে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জ (Share Market)।
সোমবার বন্ধ দেশের শেয়ার মার্কেট (Share Market)
সোমবার অর্থাৎ ২৬ কানুয়ারি বন্ধ থাকবে দেশের শেয়ার মার্কেট। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় ছুটি আর সেই কারণেই ২৬ জানুয়ারি বন্ধ থাকবে ট্রেডিং সেশন। ছুটির তালিকায় এই দিনের কথা আগেই ঘোষণা করা ছিল (Share Market)।
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জ ২৬ জানুয়ারি উপলক্ষে বন্ধ থাকবে। দেশের দুই এক্সচেঞ্জের তরফে এই দিনের ছুটির কথা আগেই জানানো হয়েছিল। ছুটির তালিকায় তালিকাভুক্ত ছিল এই দিন। এর কারণে সোমবার দুই এক্সচেঞ্জে কোনও ইক্যুইটি ট্রেডিং হবে না। মঙ্গলবার অর্থাৎ ২৭ জানুয়ারি থেকে আবার খুলবে দুই স্টক এক্সচেঞ্জ।
ইক্যুইটির পাশাপাশি দেশের কারেন্সি মার্কেটও বন্ধ থাকবে সোমবার। অর্থাৎ মুদ্রা সংক্রান্ত কোনও লেনদেন হবে না এই দিন। কমোডিটি ডেরিভেটিভ সেগমেন্টও এ দিন সকাল থেকে বন্ধ থাকবে, তবে এক্সচেঞ্জের শিডিউল অনুযায়ী সন্ধ্যার সেশনে খুলবে কমোডিটি মার্কেট।

আরও পড়ুন: Republic Day: কাল বইমেলা কে টেক্কা দেবে কলেজ স্ট্রিট!
দুই স্টক এক্সচেঞ্জে কবে কবে ছুটি থাকবে সেই তালিকা আগেই প্রকাশ করা হয়েছে। সেই তালিকা প্রকাশ করা হয়েছিল বছরের শুরুতেই। ২৬ জানুয়ারি সেই তালিকায়রয়েছে। তবে তালিকার বাইরেও ১৫ জানুয়ারি বন্ধ ছিল দেশের শেয়ার মার্কেট। কারণ সেই দিন পুরসভা নির্বাচন ছিল মহারাষ্ট্রে। দেশের দুই স্টক এক্সচেঞ্জ মুম্বইয়ে অবস্থিত হওয়ার কারণেই ওই দিন বন্ধ ছিল শেয়ার বাজার।
প্রতি শনিবার ও রবিবার দুই স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকলেও ১ ফেব্রুয়ারি রবিবার কেন্দ্রীয় বাজেট উপলক্ষে খোলা থাকতে চলেছে দেশের স্টক মার্কেট। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জ খোলা থাকবে ১ ফেব্রুয়ারি। সেই দিন অন্যান্য দিনের মতোই সে দিন ট্রেডিং হবে দেশের শেয়ার বাজারে (Share Market)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


