Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি এশিয়ান গেমসের প্রথম দু’দিনে ভারত ৪ রুপো জিতলেও সোনা অধরা ছিল (Asian Games Champion India)। মঙ্গলবার দেশকে প্রথম সোনা এনে দিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ফাইনালে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে শোনা জিতলেন হরমনপ্রীত, স্মৃতিরা।
স্মৃতি-শেফালি-রিচার ব্যাটিং ঝড় (Asian Games Champion India)
ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর। শুরু থেকেই শ্রীলঙ্কার বোলারদের ওপর চড়াও হন দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা। শেফালি ২৯ বলে ৪৮ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন, যাতে ছিল ৩টি চার ও ৩টি ছক্কা। দলগত ৯৯ রানে শেফালি ফিরলেও অন্য প্রান্তে তান্ডব বজায় রাখেন স্মৃতি মান্ধানা। তিনি ৪৫ বলে ৭৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন (৫টি চার, ৭টি ছক্কা)। শেষের দিকে রিচা ঘোষের মাত্র ২২ বলে ৪৯ রানের বিস্ফোরক ব্যাটিং ভারতকে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২১৬ রানের পাহাড়প্রমাণ স্কোরে পৌঁছে দেয়।
ভারতীয় বোলারদের মারাত্মক দাপট (Asian Games Champion India)
২১৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাকফুটে চলে যায় শ্রীলঙ্কা। ভারতীয় বোলারদের নিখুঁত লাইনে বোলিংয়ের মুখে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। চণ্ডীগড়ের স্পিন ও পেস আক্রমণের সামনে কার্যত অসহায় দেখায় শ্রীলঙ্কান ব্যাটারদের। অধিনায়ক চামারি আতাপাত্তু (২৯), কৌশিনি নুথ্যাঙ্গনা (১৪) এবং কবিশা দিলহারি (১১) ছাড়া দলের আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
স্পিন জালে কুপোকাত শ্রীলঙ্কা (Asian Games Champion India)
বল হাতে ভারতের হয়ে সবচেয়ে সফল ছিলেন দীপ্তি শর্মা; তিনি মাত্র ৬ রান খরচ করে তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। অলরাউন্ড পারফরম্যান্স করে শেফালি ভার্মা ৩ রান দিয়ে ২টি এবং শ্রীচরণী ১৩ রান দিয়ে ২টি উইকেট দখল করেন। ভারতীয় বোলারদের এই মারাত্মক বোলিংয়ের সামনে শ্রীলঙ্কার ইনিংস মাত্র ৬৯ রানেই গুটিয়ে যায়।
আরও পড়ুন: ISL Telecast: এবার ফ্রি-তে দেখা যাবে আইএসএল! কীভাবে?
এশিয়াসেরা ভারত (Asian Games Champion India)
শ্রীলঙ্কাকে ১৪৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমসে আরও একবার নিজেদের সেরা প্রমাণ করল ভারতের মহিলা ক্রিকেট দল (Asian Games Champion India)। বিগত হাংঝৌ এশিয়ান গেমসেও শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে সোনা জিতেছিল ভারত। এবার আরও বড় ব্যবধানে একতরফা জয় তুলে নিয়ে নিজেদের স্বর্ণপদক ধরে রাখলেন হরমনপ্রীত কউররা।



