Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অ্যাশেজের প্রথম টেস্টেই জ্বলে উঠেছেন অস্ট্রেলিয়ার এই তারকা পেসার। একই নিলেন ১০ উইকেট (Mitchell Starc)।
বল হাতে দুরন্ত স্টার্ক (Mitchell Starc)
টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন টেস্ট ক্রিকেটকে প্রাধান্য দিয়ে। সরে দাঁড়িয়েছেন আইপিএল থেকেও। আর সেই সিদ্ধান্ত যে কতটা সঠিক সেটাই প্রমাণ করলেন মিচেল স্টার্ক অ্যাশেজের প্রথম টেস্টে। অ্যাশেজের মত ঐতিহ্যবাহী এবং গুরুত্বপূর্ণ টেস্টে যে নিজের এই সিদ্ধান্ত প্রমাণ করলেন তাইই নয় বরং দৃষ্টান্ত স্থাপন করলেন তরুণ প্রজন্মের ক্রিকেটারদের সামনে। যেখানে টি-টোয়েন্টির মত অল্প সময়ের খেলার জন্য বড় ফরম্যাট বা টেস্ট ক্রিকেট খেলার মানসিকতা নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে তরুণ প্রজন্মকে সেখানে স্টার্ক উদাহরণ হয়ে থাকলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে বল হাতে আগুন ঝরালেন এই তারকা পেসার। দুই ইনিংসে ১০ উইকেট নিয়ে গড়লেন নয়া রেকর্ড। এক হাতে নিলেন অসাধারণ রিটার্ন ক্যাচও। যা দেখে কারোর বলার সাধ্য নেই এই ‘তরুণ’ পেসারের বয়স ৩৫ (Mitchell Starc)।

এক দিকে যেমন স্টার্ক যেমন তাঁর অভিজ্ঞতা দিয়ে তুলে নিয়েছেন একের পর এক উইকেট তেমন তিনি এক হাতে অসাধারণ রিটার্ন ক্যাচ নিয়ে প্রমাণ করলেন যে বয়স তাঁর কাছে শুধুমাত্র একটা সংখ্যা মাত্র। ইংল্যান্ডের প্রথম ইনিংসের প্রথম ওভারেই ক্রলিকে আউট করেছিলেন স্টার্ক। দ্বিতীয় ইনিংসেও দেখা গেল একই ছবি। প্রথম ওভারের পঞ্চম বলে স্টার্কের বলে স্ট্রেট ড্রাইভ মারতে যান ক্রলি। কিন্তু ফলো-থ্রুতে নিজের বাঁ দিকে ডাইভ মেরে এক হাতে সেই ক্যাচ ধরেন স্টার্ক। ৩৫ বছর বয়সেও অভিজ্ঞ এই পেসারের এমন ফিটনেস দেখে অবাক ক্রিকেটদুনিয়া। স্টার্কের এই ক্যাচটাকে অনেকেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা রিটার্ন ক্যাচ বলে গণ্য করছেন।
আরও পড়ুন: Ind vs SA: অধিনায়ক বদলালেও পাল্টাল না টস ভাগ্য, বাদ অক্ষর প্যাটেল
প্রথম ইনিংসে সাত উইকেট নেওয়ার পরে দ্বিতীয় ইনিংসেও বল হাতে জ্বলে উঠেছেন এই অভিজ্ঞ স্টার্ক। ক্রলি, জো রুট ও বেন স্টোকসকে আউট করে মোট ১০ উইকেট নিয়েছেন এই তারকা পেসার। এর ফলে তৈরি হয়েছে নয়া রেকর্ড। প্রথম অস্ট্রেলিয়ান পেসার হিসেবে ৩৫ বছর পরে অ্যাশেজের কোনও ম্যাচে ১০ উইকেট নেওয়ার নজির গড়লেন স্টার্ক। ১৯৯০-৯১ সালে এই নজির গড়েছিলেন ক্রেগ ম্যাকডারমট। উল্লেখ্য, এই নিয়ে টেস্টে ১১তম বার বেন স্টোকসকে আউট করলেন মিচেল স্টার্ক। ম্যাচে দুই ইনিংস মিলিয়ে স্টার্কের বোলিং ফিগার ২৪.৫ ওভারে ৭৮ রানে ১০ উইকেট। অন্যদিকে স্কট বোল্যান্ড নেন চার উইকেট ও ব্রেন্ডান ডগেট নেন তিন উইকেট (Mitchell Starc)।


