Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: টুর্নামেন্ট শেষের প্রায় ১০ দিন পর ফিফা বিশ্বকাপ (World Cup 2026) নিয়ে মুখ খুললেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। টুর্নামেন্ট ঘিরে চলা যাবতীয় বিতর্ক ও সমালোচনার তীব্র জবাব দিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, সমালোচকরা বিশ্বকাপ নিয়ে স্রেফ বিদ্বেষ ও মিথ্যা গল্প ছড়িয়েছেন। তবে সমস্ত বাধা পেরিয়ে এটিই ইতিহাসের অন্যতম সফলতম বিশ্বকাপ হিসেবে প্রতিভাত হয়েছে।
ইনফান্তিনোর দাবি (World Cup 2026)
ফিফা (World Cup 2026) প্রেসিডেন্টের দাবি, টুর্নামেন্ট চলাকালীন কোথাও কোনও হিংসাত্মক ঘটনা ঘটেনি এবং সর্বত্র একশো শতাংশ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল। ডোনাল্ড ট্রাম্পের কঠোর ভিসা নীতি এবং আফ্রিকান রেফারির মার্কিন মুলুকে প্রবেশের অনুমতি না পাওয়া নিয়ে ব্যাপক সমালোচনার জবাবে ইনফান্তিনোর পাল্টা প্রশ্ন, কয়েকজনকে অনুমতি দেওয়া হয়নি শুধু সেটাই দেখছেন, লক্ষ লক্ষ ভক্তকে যে অনুমতি দেওয়া হল সেটা কেন বিবেচনা করছেন না? এছাড়া, আর্জেন্টিনার ম্যাচ বা মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল রেফারিং নিয়ে হওয়া সমস্ত বিতর্ককে উড়িয়ে দিয়ে ইনফান্তিনো একে ক্লিনচিট দিয়েছেন। তাঁর যুক্তি, এই সিদ্ধান্তগুলি বিশ্বের প্রথম সারির লিগগুলিতেও মান্য করা হয়।
আরও পড়ুন: Tiger Durand Cup: ডুরান্ড কাপে বল পায়ে বলিউড অভিনেতা! কোন দলে খেলবেন?
মিথ্যা ছড়ানোর অভিযোগ (World Cup 2026)
ইনস্টাগ্রামে দীর্ঘ ওই পোস্টে সাংবাদিকদেরও একহাত নিয়েছেন ফিফা প্রধান। তিনি জানান, পর্দার আড়ালে বসে কাগজ কলম নিয়ে অনেকেই মিথ্যে ছড়িয়েছেন। কিন্তু তাঁদের উদ্দেশ্যে তাঁর বার্তা সমালোচকরা যখন ঘরের কোণে বসেছিলেন, তখন ফিফা বিশ্বজুড়ে সর্বকালের সেরা টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করে ফেলেছে।
সোশ্যাল মিডিয়ায় এই বার্তা দেওয়ার পরেও নিজের পোস্টের কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। ফুটবল মহলের একাংশের প্রশ্ন, তবে কি তবে সমালোচনার ভয়েই এই পদক্ষেপ নিলেন ফিফা প্রেসিডেন্ট? সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে তাঁর শেষ বার্তা ছিল একটাই ঘৃণাকে ছাপিয়ে জয়ী হোক ফুটবল।



