Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: জলপাইগুড়ির শালবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের চানাডিপা এলাকা—মোরারঘাট জঙ্গলের সংলগ্ন এই গ্রাম। এখানকার রাত আসে বন্যপ্রাণীর আতঙ্ক নিয়ে। হাতি ও চিতাবাঘ প্রায় প্রতিদিন গ্রামে ঢুকে পড়ে, যা গ্রামের মানুষের জন্য বড় আতঙ্কের কারণ। স্বাভাবিকভাবেই রাতের অন্ধকারে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন সংক্রান্ত কাজ করা একটি দুঃসাহসিক চ্যালেঞ্জ(BLO SIR)।
চ্যালেঞ্জ নিয়েই কাজে BLO মোমিনা (BLO SIR)
তবুও এই চ্যালেঞ্জ নিয়েই মানবিকতা ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শালবাড়ী ১ নং গ্রাম পঞ্চায়েতের চানাডিপার বুথ নম্বর ১৫/৪৪-এর বিএলও মোমিনা বেগম(BLO SIR)। বুথে মোট ১,৪১৯ জন ভোটার। প্রতি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিতরণ এবং সংগ্রহ করা ছিল এক অত্যন্ত কঠিন কাজ। বিকেলের পর জঙ্গলের উফর দিয়ে ভোটারদের বাড়ি যাওয়া প্রায় অসম্ভব, তবে অকুতোভয় মোমিনা বেগম রাতের অন্ধকার ও হাতি-চিতাবাঘের আতঙ্ক উপেক্ষা করে এই কাজ সম্পন্ন করেছেন।

গ্রামবাসীদের পাশে BLO (BLO SIR)
মোমিনা বেগম শুধুমাত্র ফর্ম বিতরণ করেননি; ভোটারদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনে প্রয়োজনে সঠিক পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। তার সঙ্গে সংসারের দায়িত্ব দুই ছোট সন্তানের পড়াশোনা দেখাশোনা ও সফলভাবে সামলেছেন। এছাড়া বাঁকাউদ্দিন শিশু শিক্ষা কেন্দ্রে প্রাথমিক শিক্ষিকার দায়িত্বও তিনি পালন করছেন। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লেও একটুও কাজে শিথিলতা আসেনি।
আরও পড়ুন: Religious Tourism: দিঘার পর এবার উত্তরবঙ্গ: ধর্মীয় পর্যটন নিয়ে বড় পদক্ষেপ রাজ্যের
‘পাশে ছিল পরিবার’ (BLO SIR)
বিএলও মোমিনা বেগম বলেন,”স্কুল সামলে এসআইআর-এর ফর্ম বিতরণ করতে যেতাম। ফর্ম পূরণের পর তা অনলাইনে আপলোড করতে হয়। বিকেলের পর জঙ্গলের উপর দিয়ে ভোটারদের বাড়ি যাওয়া অসম্ভব। তবু দিনরাত কাজ করে নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ করেছি। আমার পরিবার ও স্বামী আমাকে মনোবল না দিলে এটা সম্ভব হতো না।”
দৃষ্টান্ত স্থাপন মোমিনার (BLO SIR)
রাজ্যের বহু বি এল ও মানসিক চাপের কারণে অসুস্থ হয়ে পড়ছেন, কেউ আত্মহত্যার চেষ্টা করছেন এমন খবরও প্রকাশ্যে এসেছে। এই চাপের পরিবেশেও মোমিনা বেগম সমস্ত ভয়কে জয় করে গ্রামবাসীর পাশে দাঁড়িয়েছেন। মোমিনা বেগমের এই সাহসিকতা, মানবিকতা এবং দায়িত্ববোধ ‘বিশ্বাস, সাহসিকতা ও কাজের প্রতি নিষ্ঠার প্রতীক’ হিসেবে চর্চায় উঠে এসেছে।



