Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সামনেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে নামবে ভারত। আর সেই মতো ভারতে এসে গেলেন বিরাট কোহলি (Virat Kohli)।
ভারতে আসলেন কোহলি (Virat Kohli)
এই মুহূর্তে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে টেস্ট সিরিজ চলছে। দুই ম্যাচের এই টেস্ট সিরিজ শেষ হলে চলতি মাসের ৩০ তারিখ থেকে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ। সেই সিরিজ খেলার জন্য ভারতে এসে পৌঁছালেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। এই মুহূর্তে লন্ডনে থাকনে তিনি। এই দিন দুপুরে মুম্বই বিমানবন্দরে পা রাখেন বিরাট কোহলি (Virat Kohli)।
সোশ্যাল মিডিয়ায় কোহলির ছবি পোস্ট করা হয়েছে। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার ওয়ানডে খেলতে দেখা গিয়েছিল রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। প্রথম দুই ম্যাচে কোহলি রান না পেলেও শেষ ম্যাচে রান পান তিনি। রান করার পর সেই রান সেলিব্রেট করতেও দেখা যায় তাকে। অনেকের মতেই সেটা ছিল তাঁদের উদ্দেশ্যে বার্তা যাঁরা বিরাট কোহলির ফর্ম নিয়ে সন্ধিহান ছিলেন। প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ ৩০ নভেম্বর। রাঁচিতে খেলা মুখোমুখি দুই দল। দ্বিতীয় ম্যাচ ৩ ডিসেম্বর এবং তৃতীয় ম্যাচ ৬ ডিসেম্বর। ম্যাচ দুটি হবে যথাক্রমে রায়পুরে ও বিশাখাপত্তনমে (Virat Kohli)।

আরও পড়ুন: Narendra Modi: রাহুলের আমেরিকা সফর নিয়ে মোদির তির
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দল ঘোষণা করে দিয়েছে ভারতীয় বোর্ড। দলের নেতৃত্ব দিতে দেখা যাবে কেএল রাহুল। অস্ট্রেলিয়া সফরের আগে রোহিত শর্মার পরিবর্তে অধিনায়কত্বের আর্ম ব্যান্ড ওঠে শুভমন গিলের হাতে। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে চোট পাওয়ার কারণে দলে নেই গিল। তাঁর পরিবর্তে কেএল রাহুলের নেতৃত্বে মাঠে নামতে চলেছে ভারতীয় দল।
দল নির্বাচনের সময় থেকেই শোনা যাচ্ছিল গিলের পরিবর্তে রাহুল ও ঋষভ পন্থের মধ্যে কেউ একজন দলকে নেতৃত্ব দিতে পারেন। তবে টেস্ট ক্রিকেটে পন্থকে অধিনায়ক করা হলেও ওয়ানডে সিরিজে অধিনায়ক হিসেবে ভারতীয় নির্বাচকরা আস্থা রাখলেন রাহুলের উপর। টেস্ট সিরিজে হতাশাজনক ফলাফলের পর সমর্থকরা চাইবে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে (Virat Kohli)।


