Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লির পেসার লুঙ্গি এনগিডিকে নিয়ে এবার সামনে এল নতুন আপডেট (Lungi Ngidi)।
কতদিন বাইরে থাকবেন এনগিডি? (Lungi Ngidi)
এমনিই পরপর ম্যাচ হেরে চাপে দিল্লি তার উপর আবার দলের তারকা পেসারের চোট। সব মিলিয়ে দিল্লির অবস্থা বেশ টালমাটাল। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সেটা বেশ কঠিন হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা (Lungi Ngidi)।
শনিবার পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের সময় চোটের কবলে পড়েন দিল্লির তারকা বলার লুঙ্গি এনগিডি। ক্যাচ ধরতে গিয়ে ভারসাম্য না রাখতে পেরে বাজেভাবে মাঠে পড়েন এবং মাথায় ও ঘাড়ে চোট পান। তাঁকে সঙ্গে সোনায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চোটের আকার গুরুতর না হওয়ার কারণে কয়েক ঘন্টার পর ছেড়ে দেওয়া হয় এই পেসারকে। তবে বেঙ্গালুরুর বিরুদ্ধে তাঁকে খেলতে দেয়নি আইসিসি। এখন প্রশ্ন কতদিন তাঁকে থাকতে হবে মাঠের বাইরে।

এনগিডি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি স্টোরি দিয়ে জানান যে তিনি সুস্থ আছেন। সোমবার বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে নামার জন্য প্রস্তুত থাকলেও মাঠে নামতে পারেননি এই তারকা পেসার। দিল্লি ক্যাপিটালস তাঁকে খেলতে চাইলেও পারেনি আইসিসি-র নিয়মের কারণে। আইসিসি-র নিয়ম অনুযায়ী এই প্রোটিয়া তারকা ২ মে পর্যন্ত কোনও ম্যাচে খেলতে পারবেন না। চোটের পর মেডিক্যাল রিপোর্টে কনকাশন ধরা পড়েছিল আর সেক্ষেত্রে আইসিসি-র নিয়ম অনুযায়ী সাত দিন কোনও ম্যাচে অংশ নিতে পারেবন না তিনি (Lungi Ngidi)।
আরও পড়ুন: Delhi Capitals: ম্যাচ হেরে বড় বার্তা দিলেন দিল্লি ক্যাপিটালস-এর কর্ণধার
আইপিএল-এ এমন কোনও নিয়ম না থাকলেও আইসিসি-র নিয়মের বিরুদ্ধে যেতে চায়নি দিল্লি। শনিবার অর্থাৎ ২৫ এপ্রিল চোট পান তিনি আর আইসিসি-র নিয়ম অনুযায়ী ২ মে পর্যন্ত কোনও ম্যাচ খেলতে পারবেন না তিনি। অর্থাৎ রাজস্থানের বিরুদ্ধে ১ তারিখের ম্যাচেও নামতে পারবেন না তিনি।
প্রোটিয়া তারকা পেসার এনগিডির অনুপস্থিতিতে বেঙ্গালুরুর বিরুদ্ধে দিল্লির হয়ে নামতে পারেননি মিচেল স্টার্ক। এপ্রি মাসের শেষ পর্যন্ত তাঁকে বোলিং করার অনুমতি দেয়নি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে (Lungi Ngidi)।


