Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বের দীর্ঘায়ু প্রাণীদের অন্যতম হিসেবে (Zoo Tortoise Gramma) পরিচিত সেই কচ্ছপ ‘গ্রাম্মা’ আর নেই। প্রায় দেড় শতাব্দীর জীবনযাপন শেষে সান দিয়েগো চিড়িয়াখানায় মৃত্যুবরণ করল এই গ্যালাপাগোস কচ্ছপটি। বয়স আনুমানিক ১৪১ বছর- এমনই দাবি চিড়িয়াখানা কর্তৃপক্ষের। বহু দশকের স্মৃতি, ইতিহাসের সাক্ষ্য, আর অসংখ্য দর্শকের ভালোবাসা নিয়েই ইতি হলো ‘গ্রাম্মা’ নামের এই বিশেষ কচ্ছপটির দীর্ঘ অধ্যায়ের।
গ্রাম্মা ঠিক কোন সময়ে সান দিয়েগোতে এসেছিল? (Zoo Tortoise Gramma)
চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে, গ্রাম্মা ঠিক কোন সময়ে সান (Zoo Tortoise Gramma) দিয়েগোতে এসেছিল তা নিখুঁতভাবে জানা যায় না। তবে ধারণা করা হয়, গত শতকের প্রথমার্ধে, সম্ভবত ১৯২৮ বা ১৯৩১ সালের মধ্যে তাকে ব্রঙ্কস চিড়িয়াখানা থেকে আনা হয়েছিল। তখন থেকে বহু প্রজন্মের দর্শক তাকে দেখেছেন, বড় হয়েছেন এবং আবার তাঁদের সন্তানদের নিয়ে সেই একই কচ্ছপকে দেখতে ফিরেছেন।

২০ নভেম্বর তার মৃত্যু (Zoo Tortoise Gramma)
গ্রাম্মার জনপ্রিয়তা ছিল (Zoo Tortoise Gramma) বিস্তর। তার শান্ত, নির্লিপ্ত স্বভাবের জন্য তাকে সবাই বিশেষভাবে ভালোবাসত। পরিচর্যাকারীরা আদর করে তাকে ডাকতেন ‘কুইন অফ দ্য জু’- যেন চিড়িয়াখানার রাজ্য তিনি নীরবে শাসন করছেন। চিড়িয়াখানার কর্মীদের মতে, বয়সের ভারে তার শরীরে নানা ধরনের হাড়ের সমস্যা দেখা দিয়েছিল। দীর্ঘদিন ধরে সেই সমস্যারই সঙ্গে লড়াই করছিল গ্রাম্মা। অবশেষে ২০ নভেম্বর তার মৃত্যু হয়।
আরও পড়ুন: BLO Health: কাজের চাপ সামলাতে না পেরে আরও এক বিএলও অসুস্থ, যাদবপুরে হাসপাতালে আধিকারিক
সোশ্যাল মিডিয়ায় শোকের ঢল
গ্রাম্মার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শোকের ঢল নামে। বহু মানুষ শৈশবের স্মৃতিচারণা করতে গিয়ে লিখেছেন, তাদের প্রথম চিড়িয়াখানা ভ্রমণের অন্যতম আকর্ষণ ছিল এই বিশাল আকৃতির কচ্ছপটিকে দেখার অভিজ্ঞতা। আবার অনেকেই জানিয়েছেন, প্রাপ্তবয়স্ক জীবনে সন্তানদের নিয়ে যখন চিড়িয়াখানা ঘুরে দেখেছেন, তখনও সেই একই জায়গায় স্থির, নিশ্চল ভঙ্গিতে গ্রাম্মাকে পেয়েছেন। যেন তিন প্রজন্মের সাক্ষী এই প্রাণীটি।

বিশ্বজুড়ে এক অনন্য প্রতীক
গ্যালাপাগোস কচ্ছপের সাধারণ আয়ুষ্কাল অন্যান্য প্রজাতির তুলনায় অনেক বেশি। প্রাকৃতিক পরিবেশে তারা শত বছরেরও বেশি সময় বাঁচতে পারে এবং মানুষের তত্ত্বাবধানে সেই বয়স আরও লম্বা হয়। ইতিহাসে সর্বাধিক বয়সী গ্যালাপাগোস কচ্ছপ হিসেবে পরিচিত ছিল ‘হ্যারিয়েট’, যে অস্ট্রেলিয়ার একটি চিড়িয়াখানায় ১৭৫ বছর বেঁচেছিল। ২০০৬ সালে তার মৃত্যু হয়। সে তুলনায় গ্রাম্মার আয়ু সামান্য কম হলেও, তার দীর্ঘ জীবন তাকে বিশ্বজুড়ে এক অনন্য প্রতীক করে তোলে।


