Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনকে বারবার বয়স নিয়ে আক্রমণ করতেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তিনি প্রশ্ন তুলতেন ডেমোক্র্যাট নেতা কতটা ফিট। কিন্তু এবার নিজেই নজর কেড়েছেন। সম্প্রতি এক ক্যাবিনেট বৈঠকে ৭৯ বছরের ট্রাম্পকে বসে বসে ঢুলতে দেখা গেছে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যায়, বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক কথা বলার সময় ট্রাম্প বারবার চোখ বুজছেন এবং একপর্যায়ে পুরোপুরি ঘুমিয়ে পড়েন বলে মনে হয়েছে।

সোশ্যাল মিডিয়ার ব্যস্ততা ও ক্লান্তি (Donald Trump)
ট্রাম্পের এই ক্লান্তির পেছনে অন্যতম কারণ হতে পারে তার সোশ্যাল মিডিয়া ব্যবহার। জানা গেছে, তিনি নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ’-এ সন্ধে সাতটা থেকে মধ্যরাত পর্যন্ত ১৬০টিরও বেশি পোস্ট করেছেন। এমনকি ভোর ৫টা ৪৮ মিনিটেও একটি পোস্ট করেছেন। দিনরাত সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকার ফলে সম্ভবত তার ঘুমের নিয়ম বিপর্যস্ত হয়েছে। ট্রাম্প দাবি করেছেন, “আমি নিজের ঘুমের সময় নিজেই ঠিক করি।”
হোয়াইট হাউসের প্রতিক্রিয়া (Donald Trump)
ঘুম নিয়ে সমালোচনা উঠলেও হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প মনোযোগ সহকারে শুনছিলেন এবং পুরো তিন ঘন্টার ম্যারাথন ক্যাবিনেট বৈঠক পরিচালনা করেছিলেন।” তবে হোয়াইট হাউস যতই প্রতিক্রিয়া দিন, সামাজিক মাধ্যমে বিতর্ক থামছে না।
আরও পড়ুন: Mamata: হুলিয়া জারি করবেন না যাতে বৃটিশ রাজের কথা মনে পড়ে যায়: কেন্দ্রকে তোপ মমতার
অতীতের ঘটনা ও ট্রাম্পের ব্যাখ্যা
এর আগে নিউ ইয়র্কে চলা ফৌজদারি মামলার শুনানিতে ট্রাম্পকে ঢুলতে দেখা গিয়েছিল। পরে তিনি দাবি করেছিলেন, “আমি আমার চোখ বন্ধ করেছি, মনোযোগ দিয়ে শুনতে গেলে এমন হয়।” ট্রাম্পের ঘুম নিয়েও সামাজিক মাধ্যমে নানা ধরনের চর্চা চলছে, যা তাকে দীর্ঘদিন ধরেই ঘিরে থাকা রাজনৈতিক বিতর্ককে আরও জটিল করছে।



