Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) চলাকালীন (BLO Health) আরও এক বুথ স্তরের আধিকারিক (বিএলও) অসুস্থ হয়ে পড়লেন। এ বার অসুস্থ হলেন দক্ষিণ কলকাতার রাসবিহারী বিধানসভা কেন্দ্রের ৯৩ নম্বর ওয়ার্ডের ২৫৬ নম্বর পার্টের বিএলও প্রদীপ ভুক্তার। বৃহস্পতিবার এসআইআর-এর কাজ করতে করতে আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। পরে সহকর্মীরা তাঁকে দ্রুত যাদবপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। এখনও সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
এমন ঘটনাই বারবার সামনে আসছে (BLO Health)
গত কয়েক দিন ধরে এমন ঘটনাই বারবার (BLO Health) সামনে আসছে। ভোটার তালিকা সংশোধনের কাজ চলায় অধিকাংশ বিএলও-র ওপর চাপ বেড়েছে বলে অভিযোগ। একাধিক আধিকারিক অসুস্থ হয়ে পড়েছেন এবং তাঁদের পরিবার পরিজনরা দাবি করছেন, অতিরিক্ত কাজের চাপই এই পরিস্থিতির জন্য দায়ী। বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে-কাজের ভার সামলাতে গিয়ে কর্মীরা কি ঝুঁকিতে পড়ছেন?
এনুমারেশন ফর্ম আপডেট করার সময় অসুস্থ (BLO Health)
এর আগেও বিভিন্ন জেলায় একাধিক বিএলও অসুস্থ হওয়ার (BLO Health) খবর মিলেছে। সোমবার বনগাঁর গোপালনগর–১ গ্রাম পঞ্চায়েতের ১০৬ নম্বর পার্টের বিএলও সুশান্ত টিকাদার এনুমারেশন ফর্ম আপডেট করার সময় অসুস্থ হয়ে পড়েন। বাড়িতে বসেই তিনি তালিকার ফর্মের তথ্য সংশোধনের কাজ করছিলেন। হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। পরিবার তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকেরা পরিস্থিতি গুরুতর দেখে দ্রুত নদিয়ার কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তর করেন।

আরও পড়ুন: Kaustav Bagchi: বিয়ে করলেন কৌস্তভ বাগচী, বুধবার রাতেই চার হাত এক হল
এ ছাড়া মঙ্গলবার বাঁকুড়ার পাত্রসায়রে আরেক বিএলও সবিতা সর্দার অসুস্থ হয়ে পড়েন তালিকা সংগ্রহের সময়। শ্বাসকষ্ট ও ক্লান্তি অনুভব হওয়ায় তিনি নিজেই নিকটবর্তী হাসপাতালে পৌঁছে যান। হাসপাতাল সূত্রের দাবি, কাজের চাপ ও দীর্ঘ সময় ধরে পরিশ্রমের কারণেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর তিনি কান্নায় ভেঙে পড়েন এবং সহকর্মীদের সামনে অভিযোগ করেন, কাজের অত্যধিক চাপ সামলাতে না পেরেই তিনি অসুস্থ হয়েছেন।


