Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বলিউডে খুশির হাওয়া। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে (Kiara Advani and Sidharth Malhotra) দেখা মিলল সিদ্ধার্থ মালহোত্র ও কিয়ারা আডবাণীর কন্যার । তাদের ছোট্ট রাজকুমারীকে প্রথমবার সামনে তুলে ধরলেন এই তারকা-দম্পতি। জুলাই মাসের ১৫ তারিখে জীবনে এসেছিল নতুন আলো, যখন প্রথমবার বাবা-মা হন দুই তারকা। সেই দিন থেকেই ভক্তদের আগ্রহ ছিল-কবে দেখা মিলবে একরত্তির? নভেম্বরের শেষ সপ্তাহে সেই অপেক্ষার অবসান ঘটালেন সিদ্ধার্থ ও কিয়ারা।
স্বপ্ন দেখার মুহূর্ত থেকে বাস্তবতার আলিঙ্গন (Kiara Advani and Sidharth Malhotra)
মেয়ের জন্মের খবর যেদিন শেয়ার করেছিলেন তারকারা (Kiara Advani and Sidharth Malhotra), সেদিন ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন কিয়ারা ও সিদ্ধার্থের হাতে ধরা ছোট্ট দু’টি সাদা রঙের বেবি-সকসের ছবি। সেই প্রতীকী মুহূর্তেই স্পষ্ট হয়েছিল, নতুন জীবন আসছে তাঁদের কোলে। আর আজ, মাসখানেক বাদে প্রকাশ্যে এসেছে সেই মোজার আসল মালিক-তাদের শিশুকন্যা। নতুন ছবিতে দেখা যাচ্ছে, সেই সাদা মোজা জোড়াই এবার রয়েছে সোনামণির ছোট্ট পায়ে। যেন সময়ের বৃত্ত সম্পূর্ণ হল-স্বপ্ন দেখার মুহূর্ত থেকে বাস্তবতার আলিঙ্গন।

আবেগে ভরপুর এই বার্তা (Kiara Advani and Sidharth Malhotra)
ছবির সঙ্গে আরও একটি বড় খবর শেয়ার করেছেন তারা-মেয়ের (Kiara Advani and Sidharth Malhotra) নাম। তারা কন্যার নাম রেখেছেন “সরায়া মালহোত্র”। পোস্টে দু’জনেই লিখেছেন, “আমাদের প্রার্থনা থেকে আমাদের দু’ বাহুর মধ্যে। আমাদের আশীর্বাদ, আমাদের রাজকুমারী-সরায়া মলহোত্র।” আবেগে ভরপুর এই বার্তা মুহূর্তেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
ফুল-টাইম মায়ের ভূমিকা
সন্তানের জন্মের পর কিয়ারা ছিলেন প্রায় সম্পূর্ণ আড়ালে। মাতৃত্বের প্রথম কয়েকটি মাস ফুল-টাইম মায়ের ভূমিকাতেই কাটিয়েছেন তিনি। দিওয়ালির উপলক্ষে প্রথমবার সিদ্ধার্থের সঙ্গে তার সাম্প্রতিক একটি ছবি শেয়ার করেন কিয়ারা-হলুদ পোশাকের রঙমিল তাকে আরও উজ্জ্বল করে তুলেছিল। তবে কাজের ক্ষেত্রে আপাতত স্থিরতা নিয়েছেন তিনি। কয়েকটি বড় বাজেটের ছবির অফার থাকা সত্ত্বেও কিয়ারা কিছুদিনের জন্য রূপোলি পর্দা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। মেয়ে সরায়ার সঙ্গে সময় কাটানোই এখন তাঁর প্রথম অগ্রাধিকার।
আরও পড়ুন: INS Khanjar and Cora: নৌসপ্তাহ ২০২৫-এ জমজমাট কলকাতা, খিদিরপুর ডকে নৌসেনার দুই যুদ্ধজাহাজ!
ডন ৩–এর মতো আলোচিত প্রকল্প থেকেও নায়িকার সরে দাঁড়ানো বলিউডের অন্দরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তবে পরিবারকে সময় দেওয়ার সিদ্ধান্তে তাঁর ভক্তরাও সমর্থন জানিয়েছেন। অন্যদিকে সিদ্ধার্থ মালহোত্রও এখন কাজের মধ্যেও পরিবারকে সময় দিচ্ছেন, এবং বাবা হওয়ার অভিজ্ঞতা উপভোগ করছেন পুরোপুরি।


