Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চোটগ্রস্ত নেইমার, থেকেছেন মাঠের বাইরে। তবে বিশ্বকাপে খেলতে মরিয়া তিনি। চোটকে উপেক্ষা করে নামলেন মাঠে, জেতালেন দলকেও (Neymar Jr)।
স্যান্টোসকে জেতালেন নেইমার (Neymar Jr)
চোটের কারণে বারবার শিরোনামে এসেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। মাঠের বাইরে থাকতে হয়েছে দীর্ঘদিন। পুরোপুরি সুস্থ হয়ে বিশ্বকাপ খেলতে পারবেন কিনা সেই নিয়েও সংশয় রয়েছে সমর্থকদের মধ্যে। তবে এতকিছুর পরেও এই তারকা ফুটবলারের মনের জোরে কোনও ঘাটতি নেই। চিকিৎসকের আপত্তি অমান্য করে মাঠে নামলেন এই তারকা। অবনমনের লড়াই লড়তে থাকা স্যান্টোসকে জেতালেন তিনি। গোলও করলেন এই ব্রাজিলের তারকা। এর থেকেই স্পষ্ট বিশ্বকাপ খেলতে কতটা মরিয়া নেইমার (Neymar Jr)।
বহুদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। পরের বছর বিশ্বকাপে ব্রাজিলের কোচের পরিকল্পনায় নেইমার নেই বলেই মনে করা হচ্ছে। দুই বছর দেশের জার্সি গায়ে মাঠে নামেননি তিনি। ডাক পাননি যোগ্যতা অর্জন পর্বেও। চোট সমস্যায় জর্জরিত নেইমারের কেরিয়ারও পড়েছে প্রশ্নের মুখে। তবে এক ম্যাচে ফর্মে ফেরার বার্তা দিলেও পরের ম্যাচে চোটের কারণে মাঠে নামতে পারবেন না তিনি।

আরও পড়ুন: BCCI: ঘরোয়া ক্রিকেট না দেখা নিয়ে অদ্ভুত যুক্তি দিলেন নির্বাচকরা
স্পোর্ট রেসিফের বিরুদ্ধে স্যান্টোসের গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এটি। স্যান্টোসের রয়েছে অবনমনের ভয়। সংশয় ছিল নেইমারের খেলা নিয়েও। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে এবং চিকৎিৎসকের আপত্তি অমান্য করে মাঠে নামলেন নেইমার এবং প্রথম গোলটিও এল তাঁর পায়ে। শেষ পর্যন্ত এই ম্যাচ নেইমারের দল জিতে নেয় ৩-০ ব্যবধানে। এর সঙ্গে কাটল অবনমন আতঙ্ক। তবে এরপরেও তাঁর জাতীয় দলে ডাক পাওয়া নিয়ে নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না। ব্রাজিলের বর্তমান অধিনায়ক মারকিউনোস বলেছেন, ‘নেইমারের কাজটা সহজ নয়। যদি ও ফিট থাকে, ফর্ম ফিরে যায়, তাহলে কামব্যাক হতে পারে। আমি আশা করব, নেইমার ২০২৬ বিশ্বকাপ খেলবে (Neymar Jr)।’


