Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টেস্টে সিরিজে বারবার ব্যর্থ হওয়ার পর প্রশ্ন উঠছে নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে। ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করেও দলে জায়গা পাননি বহু ক্রিকেটার (BCCI)।
ঘরোয়া ক্রিকেট দেখেন না কেন আগরকার? (BCCI)
ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছে ভারতকে। তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে গৌতম গম্ভীরকে নিয়ে। প্রশ্ন উঠতে শুরু করেছে নির্বাচক অজিত আগরকারের সিদ্ধান্ত নিয়েও। রঞ্জি ট্রফিতে ভাল পারফর্ম করা সত্ত্বেও বহু ক্রিকেটার জায়গা পাচ্ছেন না দলে। সেটা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। অনেকের মতেই নির্বাচকরা ঘরোয়া ক্রিকেটের দিকে নজর দিচ্ছেন না। উপস্থিত থাকছেন না মাঠে। সেই বিষয়ে প্রশ্ন করা হলে অদ্ভুত যুক্তি দিলেন এক বোর্ডকর্তা (BCCI)।
দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জাজনক হারের পর নির্বাচক প্রধান আগরকার ও কোচ গম্ভীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলে জানা যাচ্ছে। কিন্তু ঘরোয়া ক্রিকেটে নির্বাচকদের অনুপস্থিতি নিয়ে বোর্ডের যুক্তি ‘স্কোর তো অ্যাপেই দেখা যায়।’ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে ওই বোর্ডকর্তা জানিয়েছেন, ‘‘টেস্টে এই ফলাফল নিয়ে নিশ্চিতভাবেই নির্বাচকদের সঙ্গে কথা বলা হবে। তবে ঘরোয়া ক্রিকেট দেখা নিয়ে বলতে পারি, আজকাল সমস্ত স্কোর অ্যাপেই দেখা যায়।’ ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন মন্তব্যের পর আরও বিতর্ক সৃষ্টি হয়েছে।

অ্যাপে স্কোর দেখা আর মাঠে বসে পুরো খেলা দেখা ও সকলের খেলা পর্যবেক্ষণের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। রানের বিচারে বা উইকেটের বিচারে সবসময় মূল্যায়ন সঠিক হয় না। স্কোর দেখে সেটা অনুমান করা তাই কার্যত কঠিন বা অসম্ভব বলেই মনে করেছেন বিশেষজ্ঞরা (BCCI)।
আরও পড়ুন: Dona Ganguly: ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচ নিয়ে কটূক্তি, পুলিশের দ্বারস্থ সৌরভ-ঘরনি!
গত দুই বছরে ৩০ জনের বেশি প্লেয়ার দলে ডাক পেলেও টেস্ট দল ঠিক করা যায়নি। বারবার লজ্জার মুখে পড়তে হচ্ছে ভারতকে। ঘরোয়া ক্রিকেটের গুরুত্বের কথা বলা হলেও সেটা খাতায়-কলমে হচ্ছে না। বরং দল তৈরির ক্ষেত্রে নজর দেওয়া হচ্ছে আইপিএল-কে। সেখানে সাফল্য পাওয়ার পর ক্রিকেটাররা দলে অগ্রাধিকার পাচ্ছেন। ফলে লাল বলের ক্রিকেটে বারবার ধাক্কা খেতে হচ্ছে ভারতকে।
তবে শুক্রবার আগরকারকে আমেদাবাদে দেখা গিয়েছে। সৈয়দ মুস্তাক আলিতে কর্নাটক বনাম ঝাড়খণ্ডের ম্যাচ দেখতে। সূত্রের খবর অনুযায়ী টেস্টে তিন নম্বরে রুতুরাজ গায়কোয়াড়কে খেলানোর কথা ভাবা হচ্ছে। পাশাপাশি মাথায় রাখা হচ্ছে রিঙ্কু সিং এবং রজত পতিদারের কথাও। তবে তার জন্য চলতি মরশুমে ধারাবাহিক ভাবে ভাল পারফর্ম করতে হবে দুজনকে (BCCI)।


