Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলেন বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)। এবার কি তবে আইপিএল থেকেই ছিটকে গেলেন তিনি?
চোটের কারণে বাকি ম্যাচে অনিশ্চিত বরুণ (Varun Chakaravarthy)
বেঙ্গালুরুর বিরুদ্ধে নামার আগে থেকেই আশঙ্কা ছিল বরুণ চক্রবর্তীকে নিয়ে। সেই আশঙ্কাই এবার সত্যি হল। পায়ের চোটের কারণে রয়্যাল চ্যালেঞ্জর্স ব্বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে নামতে পারেননি কলকাতার তারকা স্পিনার বরুণ চক্রবর্তী। তাঁর জায়গায় বেগুনি জার্সিতে অভিষেক হয়েছে আনক্যাপড ভারতীয় পেসার সৌরভ দুবের। তবে এখন একটাই প্রশ্ন বরুণের চোটের আপডেট কী? সেই বিষয়ে এবার মুখ খুললেন কলকাতার কোচ অভিষেক নায়ার। তবে সেই আপডেট সুখকর নয় (Varun Chakaravarthy)।
বুধবার টসের সময় নাইট অধিনায়ক রাহানে নিশ্চিত করেন বরুণ ম্যাচে থাকছেন না। তবে তখন তিনি এই তারকা পেসারের চোট নিয়ে বিস্তারিত কিছুই জানাননি। তিনি শুধু বলেন, ‘এই ম্যাচে চোটের কারণে বরুণ খেলছেন না। তাঁর জায়গায় দলে এসেছে সৌরভ।’ তবে ম্যাচ চলাকালীন অভিষেক নায়ার জানান পায়ের গোড়ালিতে হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে বরুণের। তাই পরের ম্যাচেও তিনি খেলবেন কিনা সেটা নিশ্চিত নয়।

কলকাতার কোচ আরও বলেন, ‘বিষয়টা বরুণের জন্য সহজ ছিল না। গত কয়েকদিন ধরেই চেষ্টা করছিল এমইন গুরুত্বপূর্ণ সময়ে দলের হয়ে মাঠে নামার। কিন্তু ওর পায়ের গোড়ালিতে একটা হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে। বোলিংয়ের সময়ে যে পায়ে ল্যান্ডিং করে, সেটাতেই চোট। এই চোটের জন্য এখন খুবই অস্বস্তিতে রয়েছে বরুণ। তবে আশা করছি পরের ম্যাচে যদি পায়ের অবস্থার উন্নতি হয়, তা হলে ও খেলতে পারবে। সবটাই নির্ভর করছে রিকভারির উপরে।’
আরও পড়ুন: Sugar Export: চিনি রফতানিতে নিষেধাজ্ঞা জারি ভারতের: প্রভাব পড়তে পারে বিশ্ব বাজারে
তবে চোট সরিয়ে কবে ফিরতে পারবেন বরুণ সেই বিষয়ে কিছুই এখনও জানা যায়নি স্পষ্টভাবে। কলকাতার কোচও কোনও সময়সীমা জানাননি। সেখান থেকেই এখন একটাই প্রশ্ন যে বাকি ম্যাচে আর দেখা যাবে কিনা বরুণকে (Varun Chakaravarthy)।


