Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: স্কুল-কলেজ থেকে শুরু করে অফিস (Aadhar Card), ব্যাঙ্ক বা সরকারি যেকোনো কাজের জন্য আধার কার্ড এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধার কার্ডে থাকা তথ্য সঠিক না হলে বিভিন্ন পরিষেবা গ্রহণে সমস্যা দেখা দিতে পারে। বিশেষত মোবাইল নম্বর লিঙ্ক বা পরিবর্তন নিয়ে ব্যবহারকারীদের অসুবিধা অনেক বেশি। আগে এই ধরনের পরিবর্তনের জন্য ব্যক্তিকে আধার সেন্টারে গিয়ে দীর্ঘসময় অপেক্ষা করতে হতো। তবে এবার সেই ঝক্কি অনেকটাই কমতে চলেছে।
My Aadhaar অ্যাপ (Aadhar Card)
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (Aadhar Card) সম্প্রতি ঘোষণা করেছে, তাদের আপগ্রেডেড নতুন My Aadhaar অ্যাপ-এর মাধ্যমে ব্যবহারকারীরা ঘরে বসেই মোবাইল নম্বর লিঙ্ক বা পরিবর্তন করতে পারবেন। নতুন অ্যাপটি ব্যবহার করে সরাসরি মোবাইল ফোন থেকে নম্বর আপডেট করা সম্ভব হবে।
নম্বর আপডেট করার প্রক্রিয়া অত্যন্ত সহজ (Aadhar Card)
নতুন অ্যাপের মাধ্যমে নম্বর আপডেট করার প্রক্রিয়া (Aadhar Card) অত্যন্ত সহজ। প্রথমে ব্যবহারকারীকে ওটিপি (OTP) যাচাই করতে হবে এবং ফেস অথেনটিকেশনের মাধ্যমে নিজের পরিচয় নিশ্চিত করতে হবে। একবার যাচাই হয়ে গেলে, ব্যবহারকারী সহজেই নতুন নম্বর লিঙ্ক বা পুরনো নম্বর পরিবর্তন করতে পারবেন। এই সুবিধার ফলে আর আধার সেন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার প্রয়োজন নেই।
সমস্যা সহজেই সমাধান
বহুদিন ধরেই সাধারণ মানুষ অনলাইনে এই পরিষেবা পাওয়ার জন্য অনুরোধ জানিয়ে আসছিল। কারণ, আধার কার্ডে মোবাইল নম্বর না থাকলে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া, ব্যাঙ্কে বা অন্যান্য অথেনটিকেশন প্রক্রিয়া সম্পন্ন করা কঠিন হয়ে পড়তো। নতুন অ্যাপের মাধ্যমে এই সমস্যা সহজেই সমাধান হবে।

আরও পড়ুন: Khaleda Zia: সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
শীঘ্রই এই অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাবে। ব্যবহারকারীরা অ্যাপের মাধ্যমে শুধুমাত্র নম্বর আপডেটই করতে পারবেন না, বরং UIDAI কে মতামত জানাতেও পারবেন।


