Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লির লালকেল্লা বিস্ফোরণকাণ্ডের(Delhi Blast) তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি। সেই সূত্র ধরেই সোমবার সকাল থেকে কাশ্মীর উপত্যকার অন্তত দশটি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। জম্মু–কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফকে সঙ্গে নিয়ে চলছে এই বিশেষ অভিযান। এনআইএ সূত্রে খবর, নির্দিষ্ট গোয়েন্দা তথ্য হাতে পাওয়ার পরই একযোগে উপত্যকার একাধিক এলাকায় তল্লাশি শুরু হয়।
তদন্তের কেন্দ্রবিন্দুতে থাকথিত ‘ডক্টর মডিউল’(Delhi Blast)
তদন্তের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তথাকথিত ‘ডক্টর মডিউল’। বিস্ফোরণকাণ্ডের(Delhi Blast) তদন্তে নেমে এই মডিউলের হদিস পায় এনআইএ। দেশের বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকজন চিকিৎসককে গ্রেপ্তার করা হয়, অনেককেই আটক করে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদও করা হয়েছে। তদন্তকারীদের মতে, এই মডিউলের সঙ্গে জঙ্গি সংগঠনের যোগাযোগ ও কার্যকলাপ সম্পর্কে নতুন কিছু তথ্য মিলেছে, যা থেকে আরও বড় নাশকতার ছক স্পষ্ট হচ্ছে।

উপত্যকার বিভিন্ন সংবেদনশীল এলাকায় তল্লাশি(Delhi Blast)
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার তল্লাশি চালানো হয়েছে পুলওয়ামা, শোপিয়ান, কুলগাঁও–সহ উপত্যকার বিভিন্ন সংবেদনশীল এলাকায়। অনুসন্ধান চলছে মৌলবী ইরফান আহমেদ ওয়াগে, চিকিৎসক আদিল রাঠের, চিকিৎসক মুজাম্মিল গনাই–সহ সন্দেহভাজনদের বাড়িতে। ইলেকট্রনিক ডিভাইস, নথি এবং যোগাযোগের তথ্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আরও পড়ুন: Gangstar: দিল্লি সংলগ্ন ৩ রাজ্য থেকে পুলিশের জালে ৩ গ্যাংস্টার: পাক যোগের অনুমান
৩ রাজ্যে তল্লাশি চালিয়ে গ্রাফতার ৩ সন্দেহভাজন জঙ্গি(Delhi Blast)
অন্যদিকে শনিবার দিল্লি পুলিশ তিন রাজ্যে তল্লাশি চালিয়ে গ্রাফতার করে তিন সন্দেহভাজন জঙ্গিকে। তাদের জেরা করে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, দেশের তিন রাজ্যের ছয়টি জায়গায় নাশকতা চালানোর পরিকল্পনা করেছিল ধৃতরা। আরও জানা যায়, পাকিস্তান থেকে আইএসআই–সমর্থিত হ্যান্ডেলার শাহজাদ ভাট্টির নির্দেশে দিল্লি, পাঞ্জাব ও উত্তরপ্রদেশে বড়সড় হামলার ছক কষা হয়েছিল।
আরও পড়ুন: Cyclone Ditwah: শীতের আগমন কি দিতওয়াহার থামার পরই সম্ভব হবে?
বিশেষ তাৎপর্যপূর্ণ এনআইএয়ের একযোগে অভিযান
ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল, চ্যাট লগ, ভিডিও ক্লিপ এবং রেইকি–সংক্রান্ত তথ্য পরীক্ষা করে তদন্তকারীরা প্রায় নিশ্চিত—হামলার সম্ভাব্য স্থানের রুট ম্যাপ, ছবি এবং ভিডিও পাকিস্তানে পাঠানো হয়েছিল তাদের ‘আকা’ ভাট্টিকে। গোয়েন্দা সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়ার পরেই তিনটি রাজ্যকে উচ্চ সতর্কতায় রাখা হয়। এই প্রেক্ষাপটে উপত্যকা জুড়ে এনআইএয়ের একযোগে অভিযান বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে গোয়েন্দা মহল। তদন্তকারীদের ধারণা, লালকেল্লা বিস্ফোরণ, ‘ডক্টর মডিউল’, এবং পাকিস্তানি হ্যান্ডেলারের নির্দেশে বিস্তৃত নাশকতার ছক—এই সমস্ত সূত্র মিলিয়ে একটি বৃহত্তর জঙ্গি নেটওয়ার্কের চেহারা স্পষ্ট হচ্ছে। নতুন তথ্য উদ্ধার ও সম্ভাব্য নাশকতার রূপরেখা ভাঙতেই তল্লাশি জোরদার করেছে এনআইএ।


