Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বছর শেষ হলেই বিধানসভা ভোট। ২০২৬ সালের ভোটের লক্ষ্যে প্রস্তুতি শুরু করে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Result out)। মঙ্গলবার নবান্নে একাধিক দফতরের সচিবদের গুরুত্বপূর্ণ বৈঠকে ডাকা হয়েছে। দুপুর সাড়ে ১২টায় নবান্ন(Nabanna) সভাঘরে বৈঠক হবে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। বিভিন্ন দফতরের প্রস্তুত করা বার্ষিক কাজের রিপোর্ট কার্ড সেই বৈঠকে তুলে ধরা হতে পারে।
মঙ্গলে রেজাল্ট আউট (Result out)
নবান্নের নির্দেশ অনুযায়ী দফতরগুলির গত কয়েক মাসে কোন কোন প্রকল্পে কী কাজ হয়েছে, কোন ক্ষেত্রে অগ্রগতি বা ঘাটতি রয়েছে, তার বিস্তারিত রিপোর্ট ইতিমধ্যেই তৈরি করতে বলা হয়েছিল সচিবদের। সেই রিপোর্ট নিয়েই কাল মুখ্যমন্ত্রী পর্যালোচনা করবেন বলে প্রশাসনিক মহলের অনুমান।
আবাসের টাকা দেওয়া শুরু (Result out)
আবাস যোজনা, ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে বলে অভিযোগ তৃণমূল তথা রাজ্য সরকারের। রাজ্যের কোষাগার থেকে ১২ লক্ষ উপভোক্তাকে আবাসের টাকা দিতে শুরু করেছে নবান্ন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২০২৬ সালের ভোটের আগে আরও ১৬ লক্ষ উপভোক্তাকে আবাসের টাকা দেওয়া হবে।
আরও পড়ুন: WhatsApp: জানেন কি WhatsApp web আর সহজে ব্যবহার করতে পারবেন না : সাইবার নিরাপত্তায় আরও কড়া নিয়ম
প্রশাসনিক তৎপরতা চাইছেন মমতা (Result out)
এছাড়া রাস্তা, জনস্বাস্থ্য, পানীয় জলের সংযোগের মতো গুরুত্বপূর্ণ কাজ চলছে জেলায় জেলায়। সময়ের কাজ সময়ে শেষ করতে প্রশাসনিক তৎপরতা চাইছেন মমতা। ২ তারিখের বৈঠক থেকে সেই সংক্রান্ত বার্তা দেওয়া হবে বলেই মনে করা হচ্ছে।



