Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিরিয়ানি হোক বা ফিরনি কেশরের (Saffron) জাদুতে কিন্তু আলাদাই মাত্রা পায় লোভনীয় এসব পদ। কিন্তু কেশর যদি খাঁটি না হয় তাহলেই তো মুশকিল। অনেকে দেশের নানা প্রান্তে ঘুরে কেশর কিনে আনেন। কিন্তু সকলের পক্ষে তো তা সম্ভব নয়। অনেকে স্থানীয় বাজার থেকেই কেশর কিনে আনেন। কিন্তু সেই কেশর আসল কিনা তা বোঝা যায় না সবসময়। নকল কেশরও তো অনেকে কিনে ফেলেন। তা হলে বুঝবেন কি করে আসল কেশর কোনটা?

কী থেকে তৈরী হয় কেশর? (Saffron)
শুধুমাত্র ক্রোকাস সাটিভাস ফুলের বীজ স্তবক থেকে (Saffron) তৈরি হয় আসল কেশর। ফলে এর স্বাদ, ঘ্রাণ, রং যেমন অনন্য, তেমন এর দামও খুব বেশি। তবে সবসময় দামি মানেই কেশর আসল তাও কিন্তু নয়।

ঘ্রাণেই পরীক্ষা (Saffron)
আসল কেশরের গন্ধ খানিকটা প্রাকৃতিক ফুলের (Saffron) মত। আসল কেশর শুঁকলে মনে হবে যেন মধু আর ভেজা মাটি একসঙ্গে মিলিয়ে শুঁকছেন। কৃত্রিম গন্ধ ছড়ালেই বুঝতে হবে সে কেশর আসল কেশর নয়।
রং ছড়াবে না
আসল কেশর কখওই রং ছড়ায় না। কেশর কিনে এনে সাদা কাগজে চেপে ধরুন। যদি সাদা কাগজে রং লেগে যায়, তার মানেই কেশর নকল।
স্পর্শ ও গঠন দেখে পরীক্ষা
আসল কেশরের সুতোগুলো খসখসে এবং একটু শক্ত হয়। নকল কেশর অনেক সময় নরম বা প্লাস্টিকের মতো হাতে ঠেকতে পারে।

আরও পড়ুন: Delhi Pollution: দিল্লির বাতাসে শ্বাস মানেই দিনে ১৪ সিগারেটের ক্ষতি!
স্বাদেও চিনে নিন
মজার বিষয়, আসল কেশরের স্বাদ মিষ্টি নয়-বরং কিছুটা তেতো। যদি কোনও কেশর চেবাতে মিষ্টি লাগে, ধরে নেবেন তা রং বা চিনি মেশানো নকল পণ্য।


