Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রোটিয়াদের বিরুদ্ধে বড় রান করেও দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছে ভারতকে। তবে এই ম্যাচেও নিজের শতরান পূর্ণ করেন বিরাট কোহলি (KL Rahul)।
হারের জন্য কাকে দায়ী করলেন রাহুল? (KL Rahul)
প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভাল শুরু করেছিল টিম ইন্ডিয়া। রায়পুরে দ্বিতীয় ম্যাচে স্কোরবোর্ডে ৩৫৮ রান তুলেও জয়ের ধারা বজায় রাখতে পারেনি ভারতীয় দল। হারের জন্য যেমন টস ভাগ্য আর ফিল্ডিংকে দায়ী করলেন সাথে কি কাঠগড়ায় তুললেন দলের কোচ গম্ভীরকেও? রাহুলের করা একটি মন্তব্য ঘিরে বাড়ছে জল্পনা (KL Rahul)।
ম্যাচ শেষে রাহুল বলেন তাকে হঠাৎ করেই পাঁচ নম্বরে নামার নির্দেশ দেন গৌতম গম্ভীর। আগের ম্যাচে পাচ্ছে নেমেছিলেন ওয়াশিংটন সুন্দর। রাহুল নেমেছিলেন ছয় নম্বরে। ভাল ফর্ম থাকার কারণে তাঁকে আগে নামার কথা বলেন গম্ভীর। সেই প্রসঙ্গে রাহুল বলেন, ‘‘আমার জায়গা ছ’নম্বরে। এই ম্যাচেই পাঁচ নম্বরে নামলাম। বিরাট ও রুতুরাজ খুব ভাল খেলছিল। তাই গৌতি ভাই বলল, আমার নামা উচিত। আগের ম্যাচে রান করেছিলাম। তাই আমার আত্মবিশ্বাস ছিল। সেটাই কাজে লাগাতে পাঁচ নম্বরে নেমেছি। ৩২–৩৩ ওভারের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

রাহুলের কথায় স্পষ্ট তিঁনি ফর্মে ছিলেন বলেই তাঁকে এই জায়গায় নামানো হয়েছে তবে ফর্মে ছিলেন রবীন্দ্র জাদেজাও। আগের ম্যাচে এই দুজন মিলিয়েই দলকে পৌঁছে দিয়েছিলেন ৩৪৯ রানে। কিন্তু ছয় নম্বরে নেমে সুন্দর হতাশ করেছেন। ৮ বলে ১ রান করে আউট হলেন। বল নষ্ট করলেন। রান তোলার গতি কমিয়ে দিলেন। সেই জায়গায় জাডেজা নামলে হয়ে আরও ২০-২৫ রান বেশি হত ভারতের, বলেই মত রাহুলের।

এই রান যে পার্থক্য তৈরি করতে পারতো। পাশাপাশি শিশির পড়ার কারণে দ্বিতীয় ইনিংস বলে করতে সমস্যা হয় বোলারদের। এই অবস্থায় কীভাবে আরও ২০-২৫ বেশি দেওয়া যায় সেই নিয়েই আলোচনা হয়েছিল। হয়তো সমাধান লুকিয়ে ছিল জাদেজাকে আগে নামানোতেই। এর ফলে রাহুল কি বোঝাতে চাইলেন যে গম্ভীরের এই একটা সিদ্ধান্তই ভুল ছিল আর যার খেসারত দিতে হল দলকে?
আরও পড়ুন: Virgil van Dijk: ভ্যান ডাইকের দুর্বল ডিফেন্স, লিভারপুলের ডিফেন্সে চিন্তার ছায়া!
ফিল্ডিং নিয়ে রাহুল বলেন, ‘‘শিশির পড়ছিল। ফলে বোলারদের সমস্যা হচ্ছিল। কিন্তু তার পরেও আরও একটু ভাল বল করা যেত। ফিল্ডিংয়ে বেশ কিছু অতিরিক্ত রান দিয়েছি। বোলিং ও ফিল্ডিং আরও ভাল হতে পারত। এই ভুলগুলো পরের ম্যাচে করলে হবে না।’
দ্বিতীয় ম্যাচে দুই শতরানকারী রুতুরাজ ও বিরাট কোহলির প্রশংসাও শোনা গিয়েছে অধিনায়ক রাহুলের মুখে। কোহলির থেকে রুতুরাজকে নিয়ে বেশি উচ্ছ্বসিত রাহুল। রাহুল বলেন, ‘কোহলি তো এই কাজটা বছরের পর বছর ধরে করছে। ৫৩ বার করেছে। কিন্তু রুতুরাজ দুর্দান্ত খেলেছে। যে ভাবে শুরু থেকে আক্রমণ করেছে তা অসাধারণ। ওদের জন্যই ২০ রান বেশি হয়েছে (KL Rahul)।’


