Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: হিজাজি মাহেরকে (Hijazi Maher) কি ফের একবার সল্টলেক স্টেডিয়ামের সবুজ ঘাসে খেলতে দেখা যাবে? তেমনই সম্ভাবনা দেখা যাচ্ছে। সদ্য ইস্টবেঙ্গল জর্ডনের যে ফুটবল ক্লাব আল হুসেইন-এর বিরুদ্ধে খেলে দেশে ফিরেছে সেই ক্লাবেই নাকি যোগ দিতে চলেছেন হিজাজি। তাই এবার নিজের পুরোনো দলের বিরুদ্ধে খেলার সুযোগ তীরি হতে পারে তার সামনে। হিজাজি আর ইস্টবেঙ্গলের সম্পর্ক এখনও যে অটুট তার প্রমাণ মিলেছে কিছুদিন আগেই। তিনি নিজেও বলেছেন যে লাল হলুদ সমর্থকদের মিস করেন। তাই আবার হয়ত তার প্রিয় সমর্থকদের সামনে তিনি খেলতে পারবেন।
আল হুসেইনে হিজাজি? (Hijazi Maher)
জর্ডনের ফুটবল ক্লাব আল হুসেইনের ড্রেসিংরুমে যোগ দেওয়ার কথা রয়েছে জর্ডনিয়ান ডিফেন্ডার হিজাজি মাহেরের। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ ‘ডি’-তে লাল-হলুদ ব্রিগেডের সঙ্গে একই গ্রুপে রয়েছে জর্ডনের এই নামী ক্লাবটি। টুর্নামেন্টের নির্দিষ্ট সূচি অনুযায়ী, গ্রুপ পর্বের হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলার জন্য আল-হুসেইন দলকে ভারতে পা রাখতে হবে। ট্রান্সফার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলে এবং তিনি এএফসির স্কোয়াডে নথিভুক্ত হলে, যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রাক্তন দল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি বা মহাগুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে তাঁর কলকাতায় আসার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।
জর্ডনের হোটেলে পুনর্মিলন (Hijazi Maher)
এএফসি ম্যাচের উদ্দেশ্যে জর্ডনে পৌঁছানো ইস্টবেঙ্গল শিবিরের হোটেলে সম্প্রতি হাজির হয়েছিলেন হিজাজি মাহের। সেখানে গিয়ে প্রাক্তন সতীর্থ, কোচিং স্টাফ এবং ক্লাব কর্তাদের সঙ্গে দেখা করে অত্যন্ত আবেগঘন মুহূর্ত কাটান তিনি। এই সাক্ষাতের সময় ইস্টবেঙ্গলের সহকারী কোচ বিনো জর্জ জর্ডনিয়ান এই তারকা ডিফেন্ডারের হাতে ক্লাবের বিশেষ ACL ২-এর জার্সি তুলে দিয়ে সম্মান জানান। প্রাক্তন ক্লাব পরিবারের সান্নিধ্যে এসে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে হিজাজি জানান, এতদিন পর পুরনো সতীর্থ ও সাপোর্ট স্টাফদের কাছে পেয়ে তাঁর অত্যন্ত আনন্দ হচ্ছে। তিনি জর্ডনে লাল-হলুদ দলকে স্বাগত জানানোর পাশাপাশি মন্তব্য করেন যে, ইস্টবেঙ্গল এবং আল-হুসেন দুটিই তাঁর পছন্দের ক্লাব, তাই মাঠে সেরা ফুটবল খেলা দলটিরই জয় হওয়া উচিত।
আরও পড়ুন: Anwar Ali Transfer: আনোয়ারকে ঘিরে ফের বড় মোড়, নজর এখন আন্তর্জাতিক আদালতে
লাল-হলুদ জার্সিতে হিজাজি (Hijazi Maher)
ইস্টবেঙ্গলের জার্সিতে হিজাজি মাহেরের কেরিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল ২০২৩-২৪ মরসুমের সুপার কাপ ট্রফি জয় (Hijazi Maher)। পুরো টুর্নামেন্ট জুড়ে রক্ষণে প্রাচীর গড়ে তোলার পাশাপাশি তিনি দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গোল করেন এবং প্রতিযোগিতার সেরা ডিফেন্ডারের পুরস্কার ছিনিয়ে নেন। লাল-হলুদ ব্রিগেডের হয়ে মোট ৪২টি ম্যাচে ৪টি গোল করা এই ফুটবলার এএফসি চ্যালেঞ্জ লিগের যোগ্যতা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। যদিও হাঁটুর গুরুতর চোটের কারণে ২০২৪-২৫ মরশুমের শেষার্ধে তিনি মাঠের বাইরে চলে যেতে বাধ্য হন, তবুও ইস্টবেঙ্গল সমর্থক ও ম্যানেজমেন্টের সঙ্গে তাঁর আত্মার টান এতটুকুও মলিন হয়নি।



