Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টেস্টে ব্যর্থতার পর থেকেই ঘরে বাইরে সমালোচনার মুখে পড়তে হয়েছে জাতীয় দলের প্রধান নির্বাচ আগরকারকে (Harbhajan Singh)।
নিশানায় আগরকার (Harbhajan Singh)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ও ওয়ানডে দুই সিরিজেই দলে ডাক পাননি সামি। নির্বাচক ও কোচের চোখে ব্রাত্য হলেও ঘরোয়া ক্রিকেটে বলে হাতে দাপট দেখিয়ে চলেছেন ভারতের এই তারকা পেসার। রঞ্জির পর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও বিধ্বংসী মেজাজে রয়েছেন সামি। নিজের দক্ষতা এবং ফিটনেসের যে কোনও খামতি নেই সেটাই প্রমাণ করে চলেছেন আর এহেন অবস্থায় জাতীয় দলের দরজা কেন তাঁর জন্য বন্ধ সেই উত্তর নির্বাচকরাই দিতে পারবেন (Harbhajan Singh)।
টেস্ট সিরিজে ভারতীয় দল পুরোপুরি ভাবে ব্যর্থ হয়েছে। প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে টিম ইন্ডিয়ার। রোহিত-বিরাটের ব্যাটে ভর করে বড় রান তুলতে পারলেও কোনওভাবেই বোলিং দুর্বলতা ঢাকতে পারছে না দল আর এই অবস্থায় সামির মত অভিজ্ঞ বোলারকে বাইরে বসিয়ে রাখা ভাল চোখে দেখছেন না কেউ। দলের আস্থাভাজন প্রসিধ কৃষ্ণা, হর্ষিত রানারা ব্যর্থ হলেও দলে নিয়মিত সুযোগ পাচ্ছেন অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেও জায়গা পাচ্ছেন না সামি, আকাশ দীপের মতো বোলাররা।

রঞ্জির পর বৃহস্পতিবার সৈয়দ মুস্তাক আলি ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে অসমের বিরুদ্ধে চার উইকেট নিয়েছেন সামি। এরপরই নাম না করে নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকারকে কটাক্ষ করেছেন ভারতের তারকা স্পিনার হরভজন সিং। প্রাক্তন স্পিনারের প্রশ্ন, কেন জাতীয় দলে নেওয়া হচ্ছে না সামিকে। ভাজ্জিকে দেখা গিয়েছে বিরাট-রোহিতকে সমর্থন করে নাম না করে দলের নির্বাচকদের একহাত নিতে (Harbhajan Singh)।

রায়পুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত বিশাল রানের টার্গেট দিলেও প্রোটিয়া ব্যাটাররা সেই রান সহজেই তুলে নেন। বিরাটের প্রত্যাবর্তন ব্যাটিং স্ট্রং করলেও বোলিং দুর্বলতার জন্য হারতে হয়েছে ভারতকে বলেই মনে করছেন সমর্থকরা। বল হাতে ব্যর্থ হয়েছেন প্রসিধ কৃষ্ণা, হর্ষিত রানারা। তাঁদের রান দেওয়ার গতি যেন ছিল দ্রুতগামী ট্রেনের মতো। সেই পেসারদের ভূমিকা নিয়েই ভাজ্জি বলেছেন, ‘‘প্রসিধ কৃষ্ণা ভাল বোলার। কিন্তু ওর এখনও অনেক কিছু শেখার বাকি আছে। জসপ্রীত বুমরা থাকলে অন্য ব্যাপার। কিন্তু বুমরা ছাড়া টিমের বোলিং লাইন আপের মান একেবারে কমে যায়। বুমরাকে ছাড়াই ম্যাচ জেতা শিখতে হবে ভারতকে।’

আরও পড়ুন: Simone Tata: প্রয়াত ল্যাকমির প্রতিষ্ঠাতা, সিমোনে টাটার প্রয়ানে শোকের ছায়া শিল্পমহলে
দলে বুমরার না থাকায় যে বোলিং দুর্বল হয়ে পড়ে সেই কথা প্রতিটা সমর্থক জানে। তবে ইংল্যান্ডের মাঠে বুমরার অনুপস্থিতে ভারতের ভরসা হয়ে উঠেছিলেন সিরাজ। তাঁকেও দলে রাখা হয়নি। সামি সিরাজ দলে না থাকা নিয়ে ভাজ্জি বলেন, ‘সামি কোথায়? জানি না ওকে খেলানো হচ্ছে না কেন। ইংল্যান্ড সফরেও বুমরাকে ছাড়া সিরিজ দুর্দান্ত খেলেছিল। বুমরাকে বাদ দিয়ে যে কটা টেস্ট সিরাজ খেলেছিল সেই কোটা ম্যাচ ভারত জিতেছিল। এরকম ভাল বলার হাতে, কিন্তু তাঁদের কার্যত দূরে সরিয়ে রাখা হচ্ছে।’
ঘরোয়া ক্রিকেটে সামি দুর্দান্ত পারফর্ম করলেও যখন জাতীয় দলের প্রধান নির্বাচককে সামিকে নিয়ে প্রশ্ন করা হয় তিঁনি বলেন তাঁর কাছে সামিকে নিয়ে কোনও আপডেট নেই। তাঁর কথার পাল্টা দিয়েছেন সামিও। তবে ঘরোয়া ক্রিএকেতে নির্বাচকরা নজর রাখার পরেও কেন সামি ব্রাত্য সেই প্রশ্নই আবার উস্কে দিয়েছেন ভাজ্জি (Harbhajan Singh)।


