Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে রাজ্যজুড়ে চলছে ভোটার তালিকার বিশেষ নিবির সংশোধন(SIR)। ভোটার তালিকার সংশোধন স্বচ্ছ ও নির্ভুল করতে আরও ৫ জন পর্যবেক্ষককে নিয়োগ করল নির্বাচন কমিশন। অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তকে এর আগেই স্পেশ্যাল রোল অবজার্ভার হিসাবে নিয়োগ করা হয়েছিল। এবার তাঁর সঙ্গেই জুড়ে দেওয়া হল আরও ৫ জন পর্যবেক্ষককে। রাজ্যের ৫টি ডিভিশনে এঁদের আলাদা করে দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলায় ভোটার তালিকার সংশোধন নিয়ে যে কমিশন আরও কঠোর হবে তার ইঙ্গিত আগেই পাওয়া গেছে।
কোন দায়িত্বে এই ৫ পর্যবেক্ষক?(SIR)
জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের এসআইআর(SIR) প্রক্রিয়ায় কেন্দ্রের মুঠো আরও শক্ত করতে চলেছে কমিশন। সেই উদ্দেশে রাজ্যে আসছেন পাঁচ বিশেষ পর্যবেক্ষক। পাঁচ আধিকারিকই যুগ্ম সচিব পর্যায়ের আইএএস আধিকারিক। তাঁরা এখানে এসে বিভিন্ন ডিভিশনের দায়িত্ব নেবেন। কয়েকটি জেলা নিয়ে তৈরি হবে একটি করে ডিভিশন। এই পাঁচ আধিকারিককে স্পেশাল রোল অবজারভার বলছে কমিশন। কমিশন জানিয়েছে এই বিশেষ আধিকারিকরা গণনা, নোটিস এবং চূড়ান্ত তালিকা প্রকাশ এই প্রতিটি পর্যায়ে কড়া নজরদারি চালাবেন তাঁরা। এদের প্রত্যেককে সংবিধানের ধারা ৩২৪(৬) অনুযায়ী এই কাজে নিযুক্ত করা হয়েছে এবং তাঁরা এই কর্মকাণ্ড চলাকালীন জাতীয় নির্বাচন কমিশনের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে থাকবেন।
কোন ডিভিশনে কে পর্যবেক্ষক?(SIR)
কমিশন জানিয়েছে, প্রেসিডেন্সি ডিভিশনের দায়িত্বে থাকবেন প্রতিরক্ষা দফতরের যুগ্ম সচিব কুমার রবিকান্ত সিং। মেদিনীপুর ডিভিশনের দায়িত্ব নেবেন স্বরাষ্ট্র দফতরে যুগ্ম সচিব নিরজ কুমার বনসোড়। বর্ধমান ডিভিশনের দায়িত্বে থাকবেন তথ্য ও সম্প্রচার দপ্তরের যুগ্ম সচিব কৃষ্ণ কুমার নিরালা। অন্যদিকে, মালদা ডিভিশনের দায়িত্ব নেবেন অর্থ দফতরের যুগ্ম সচিব অলক তিওয়ারি। জলপাইগুড়ি ডিভিশনের দায়িত্বে থাকবেন গ্রামোন্নয়ন দপ্তরের যুগ্ম সচিব পঙ্কজ যাদব।
আরও পড়ুন: Mamata Banerjee: ইন্ডিগো বিভ্রাটে কেন্দ্রকে তোপ মমতার, যাত্রীদের জন্য ক্ষতিপূরণের দাবি!
ভোটার লিস্টে থেকে যাচ্ছে ‘ভূত’?(SIR)
নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারি মনোজ আগরওয়ালের সঙ্গে সমন্বয় করেই রাজ্যে সফর করবেন এই বিশেষ পর্যবেক্ষকরা। তবে তাঁরা কোনও পরিস্থিতিতেই স্থানীয় নির্বাচন কর্মীদের কোনও শংসাপত্র দিতে পারবেন না। কারও কাজ প্রশংসনীয় মনে হলে তা সরাসরি কমিশনে সুপারিশ হিসেবে পাঠাতে হবে। কেন এই অতিরিক্ত নজরদারি—তার ব্যাখ্যাও দিয়েছে কমিশন। জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে প্রতি বছর ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে বিস্তর প্রশাসনিক কাজ হয়। ২০২৫ সালের ৩০ নভেম্বর ও ২৭ অক্টোবর প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, তালিকা পুনর্বিবেচনা প্রক্রিয়াকে আরও নির্ভুল ও মানদণ্ডে আনতেই ডিভিশন-ওয়াইজ এই পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে সব জেলা ও ডিভিশনে একই নিয়মে কাজ হবে, ভুল বা দ্বৈত নাম অন্তর্ভুক্তির আশঙ্কা কমবে, আর সামগ্রিকভাবে নির্বাচনী প্রস্তুতির স্বচ্ছতাও আরও বাড়বে।


