Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ক্যালেন্ডারের পাতা ডিসেম্বরকে দেখাচ্ছে এবং রাজ্যবাসী আগেভাগে লেপ, কম্বল ও গরম জামা বের করে নিয়েছেন (Weather Update)। মরশুমের শুরু থেকেই শীত শক্তিশালী ইনিংস খেলছে এবং চলতি সপ্তাহেও সেই ইনিংসে কোনও ছেদ পড়ার সম্ভাবনা নেই। দক্ষিণ থেকে উত্তর, শহর থেকে জেলা সর্বত্রই জাঁকিয়ে বসেছে শীত, শহর কলকাতাতেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নীচে ঘোরাফেরা করছে।
বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ নেই (Weather Update)
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা নেই। যার ফলে রাজ্যে অবাধে প্রবেশ করছে উত্তুরে হাওয়া। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে আরও কিছুটা কমতে পারে তাপমাত্রার পারদ।
কলকাতার শীতলতম দিন (Weather Update)
টানা তিন দিন কলকাতার রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল। বিশেষ করে শনিবার ছিল চলতি মরসুমের শীতলতম দিন; ওই দিন কলকাতার তাপমাত্রা নেমেছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সোমবার শহরের তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১.৬ ডিগ্রি কম।
তাপমাত্রা স্বাভাবিকের নিচে (Weather Update)
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকেও শীতের খবর মিলছে। বাঁকুড়ার তাপমাত্রা বর্তমানে ১০ ডিগ্রি সেলসিয়াস এবং শ্রীনিকেতনের তাপমাত্রা ৯.৮ ডিগ্রি। দিন হোক বা রাত, দক্ষিণবঙ্গের সর্বত্রই তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে। আগামী সাতদিন এই পরিস্থিতি বজায় থাকবে। বিশেষত উপকূলীয় এলাকাগুলিতে কুয়াশার দাপট আরও বাড়তে পারে।
আরও পড়ুন: বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণে অনুদানের ঢল, দানবাক্সে অনুদান এল কত?
উত্তরবঙ্গেও শীতের দাপট
উত্তরবঙ্গও শীতের জোর দেখাচ্ছে। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৪.৫ ডিগ্রি সেলসিয়াসে, আর আলিপুরদুয়ারে ১১ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ভোরের দিকে ঘন কুয়াশা পড়ছে, যা স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের জন্য সমস্যা তৈরি করছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে কুয়াশার দাপট আগামীদিনে আরও বাড়তে পারে।



