Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আজ থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নামছে ভারত (Team India)। তার আগে জগন্নাথদেব দর্শনে গেলেন গম্ভীর ও দলের সদস্যরা।
জগন্নাথ মন্দিরে গম্ভীররা (Team India)
কটক ম্যাচের আগে জগন্নাথ মন্দিরে গেলেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। ইডেন টেস্টে খেলতে নামার আগেও তিঁনি গিয়েছিলেন কালীঘাট মন্দিরে। এবার গেলেন জগন্নাথ দর্শনে। তবে গম্ভীর এক নন, দলের অধিনায়ক সূর্যকুমার যাদবও মঙ্গলবার সকালে জগন্নাথ মন্দিরে যান (Team India)।
জগন্নাথ মন্দিরে আশীর্বাদ নিতে গিয়েছিলেন তিলক বর্মা, ওয়াশিংটন সুন্দররাও সঙ্গে ছিলেন দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক ও ক্রিকেটার জীতেশ শর্মা। সূর্যকুমার যাদবকে মন্দিরে প্রবেশের সময় ‘জয় জগন্নাথ’ ধ্বনি দিতেও শোনা গিয়েছে। তাঁর সঙ্গী ছিলেন স্ত্রী দেবিশা শেট্টি। ভারতীয় দলের সাফল্যের জন্য পুজোও দেওয়া হয়েছে মন্দিরে। ভারতীয় দলের নিরাপত্তায় থাকা পুরীর পুলিশ প্রধান প্রতীক সিং বলেন, ‘আমরা ভারতীয় দলের জন্য বিশেষ ব্যবস্থাপনা করেছিলাম। কোনও সমস্যা হয়নি। তাঁরা নির্বিঘ্নেই ঈশ্বরদর্শন করেছেন।’ গম্ভীর ও অন্যান্য সদস্যরা পুজো দিয়ে টিম হোটেলে ফিরে যান (Team India)।

ভারতীয় ক্রিকেটারদের দেখতে পুরীর মন্দির চত্বরে হাজির ছিলেন প্রচুর মানুষ। তাঁদের প্রিয় ক্রিকেটারদের আসতেই তাঁরা চিৎকার শুরু করেন। তবে কড়া নিরাপত্তা থাকার কারণে কোনও বিপত্তি ঘটেনি। মন্দিরের ভিতরে গিয়ে পুজো দেন গম্ভীররা। সঙ্গে ছিলেন ওড়িশা ক্রিকেট সংস্থার কর্তা ও ভারতীয় ক্রিকেট বোর্ডের কয়েকজন আধিকারিক। কোনও বড় সিরিজ বা ম্যাচের আগে সেই অঞ্চলের মন্দিরে পুজো দেওয়া গম্ভীরের অভ্যাস। এবারও তার অন্যথা হলো না।
আরও পড়ুন: Japan Earthquake: মহাভূমিকম্পের সতর্কতা জাপানে, কী করণীয় জানিয়ে দিল প্রশাসন
প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্টে হোয়াইটওয়াশ হতে হয়েছে ভারতকে। তবে রোহিত-বিরাট দলে ফিরতেই তাঁদের দাপটে সিরিজ জিতেছে ভারত এবার পালা টি-টোয়েন্টি সিরিজের। চোট সরিয়ে দলে ফিরেছেন শুভমন গিল ও হার্দিক পান্ডিয়া। গিলের খেলা নিশ্চিত হলেও হার্দিকের খেলা নিয়ে দলের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। এই ম্যাচের প্রথম টিকিটও দেওয়া হয় জগন্নাথদেবকে (Team India)।


