Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: মোহনবাগানকে হারানোর ঠিক এক সপ্তাহ পর আরও এক প্রধানকে (East Bengal CFL) আটকে দিল ভবানীপুর ক্লাব। কলকাতা লিগের ম্যাচে ইস্টবেঙ্গলের মুখোমুখি হয়ে দুর্দান্ত লড়াই চালাল রঞ্জন চৌধুরীর ছেলেরা। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত লড়াই করে ম্যাচটি ১-১ গোলে ড্র রাখল লাল-হলুদ ব্রিগেড।
প্রথমার্ধের লড়াই (East Bengal CFL)
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ ও প্রতি-আক্রমণে তুল্যমূল্য লড়াই চালায়। প্রথমার্ধে ইস্টবেঙ্গলের হয়ে ডান উইংয়ে বিজয় মুর্মুর দৌড় নজর কাড়লেও গোলের দেখা পায়নি কোনো দলই। ভবানীপুরের আক্রমণভাগে সাহিল হরিজন ও অধিনায়ক জিতেন মুর্মুও নিজেদের সেরাটা উজাড় করে দেন এবং প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ভবানীপুরের গোল (East Bengal CFL)
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের ভোল পাল্টে যায়। ম্যাচের ৪৬ মিনিটেই ২১ বছর বয়সি শ্যামল বেসরার গোলে এগিয়ে গিয়ে বড় চমক দেয় ভবানীপুর।

সমতা ফেরাল লাল-হলুদ
পিছিয়ে পড়ার পর দ্রুত খেলায় ফিরে আসে বিনো জর্জের দল। ৫২ মিনিটে বাঁ পায়ের দারুণ এক বাঁকানো শটে লাল-হলুদকে সমতায় ফেরান অনন্তু এনএস।

আরও পড়ুন: Ronaldo Honeymoon: হানিমুনে কেরলে আসছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?
সুযোগ হাতছাড়ার হতাশা (East Bengal CFL)
এরপর ম্যাচ জেতার জন্য বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করে ইস্টবেঙ্গল (East Bengal CFL)। ৭১ মিনিটে অনন্তুর প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া একটি জোরালো শট পোস্টে লেগে প্রতিহত হয়। এছাড়া ম্যাচের শেষ মুহূর্তেও গোলের সুযোগ হাতছাড়া করেন রবি হাঁসদারা। শেষ পর্যন্ত ১-১ ফলাফলেই ম্যাচের পরিসমাপ্তি ঘটে। এই ড্রয়ের ফলে টানা ছয় ম্যাচ জেতার সুযোগ হারালেও লাল-হলুদকে পূর্ণ ৩ পয়েন্ট পেতে দেয়নি ছন্দে থাকা ভবানীপুর দল।



