Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: মঙ্গলবার রাত প্রায় ১১টা নাগাদ রাজস্থানের শিকার জেলার ফতেপুরের কাছে জয়পুর–বিকানের জাতীয় সড়কে ঘটে ভয়াবহ দুর্ঘটনা (Bus Accident)। স্লিপার কোচ বাসটির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই লণ্ডভণ্ড হয়ে যায় দুই যান। চিকিৎসকেরা তিনজন বাসযাত্রীকে মৃত ঘোষণা করেছেন। কমপক্ষে ২৮ জন গুরুতরভাবে আহত, যাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যাত্রীদের পরিচয় (Bus Accident)
পুলিশ সূত্রে জানা গেছে, বাসে মোট ৫০ জন যাত্রী ছিলেন। সকলেই গুজরাটের ভালসাদ জেলার বাসিন্দা। তাঁরা বৈষ্ণোদেবী দর্শন শেষে খাটুশ্যামজি মন্দিরে যাওয়ার পথে ছিলেন। অপরদিকে, ট্রাকটি ঝুনঝুনু থেকে বিকানেরের দিকে আসছিল। রাতের নির্জন সড়কে আচমকা প্রবল শব্দে কেঁপে ওঠেন স্থানীয়রা। দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁরা উদ্ধারকাজ শুরু করেন এবং ফতেপুর থানায় খবর দেন। পুলিশ এসে যাত্রীদের অবিলম্বে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে অন্তত সাত জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

উদ্ধারকাজ (Bus Accident)
দুর্ঘটনার পরপরই ফতেপুর থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে উদ্ধার কাজে হাত লাগান। ক্ষতিগ্রস্ত বাস থেকে যাত্রীদের একে একে বের করে আনা হয়। গুরুতর আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন: India: যশস্বীর শতরানে সিরিজ জয় ভারতের! রো-কো জুটির কামব্যাকে মান বাঁচল গম্ভীরের
পুলিশের অনুমান
তদন্তকারী পুলিশ আধিকারিকদের প্রাথমিক অনুমান, ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন, যা সরাসরি মুখোমুখি সংঘর্ষের কারণ হতে পারে। তবে অন্য কোনও কারণ, অতিরিক্ত গতি, দৃশ্যমানতার সমস্যা, ক্লান্ত চালক, যানবাহনের যান্ত্রিক ত্রুটি, এসব দিকও যাচাই করে দেখা হচ্ছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।



