Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০১ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতেছে ভারত (Suryakumar Yadav)।
ম্যাচ জেতা নিয়ে কী বললেন দলের অধিনায়ক? (Suryakumar Yadav)
ওয়ানডে সিরিজে জেতার পর সেই ছন্দ ধরে রাখলো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও। প্রথম দিকে দ্রুত উইকেট পড়লেও খেলার হাল ধরেন তারকা অলরাউন্ডার হার্দিক। সদ্য চোট সরিয়ে দলে ফিরেছেন তিঁনি আর দলে ফিরেই ধরা দিলেন নিজের বিধ্বংসী মেজাজে। রেয়াত করলেন না কোনও প্রোটিয়া বোলারকেই। অন্যদিকে বল হাতেও ভারতের দাপট ছিল ম্যাচের অন্যতম সেরা পাওনা। আর দুইয়ের মিশেলে ১০১ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে নিলো গম্ভীর বাহিনী। প্রথম দিকে ভারতের পক্ষে ম্যাচ না থাকলেও সময়ের সাথে সাথে সেই ছবি পাল্টাতে থাকে আর কোথায় ছিল টার্নিং পয়েন্ট? সেই নিয়েই কথা বললেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।
ছোট সরিয়ে দলে ফিরেছেন শুভমন গিল ও হার্দিক পান্ডিয়া। কিন্তু দলে প্রত্যাবর্তনের পর প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হন গিল। কিন্তু হার্দিক আবারও নিজের জাত ছিনিয়ে দিলেন। হার্দিক ঝড়ে ভারতের স্কোর বোর্ডে জ্বলজ্বল করছিল ১৭৫ রান। প্রথম দিকে এই রান কল্পনাতীত মনে হলেও সেটাই বাস্তবে করে দেখান হার্দিক আর সেই কথা স্বীকার করে নিয়েছেন সূর্য। ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশন অনুষ্ঠানে টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ‘টসের সময় আমি বলেছিলাম যে আমরা ম্যাচে ৫০-৫০ পজিশনে রয়েছি। তবে আমি প্রথমে ব্যাট করতে পেরে খুব খুশি। ৪৮ রানে তিন উইকেট, এবং তারপরে সেখান থেকে ১৭৫ রানে পৌঁছনো। হার্দিক, অক্ষর, তিলক এবং জিতেশ যেভাবে ব্যাট করেছে এবং শেষ পর্যন্ত তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’

১৭৫ রানের স্কোরে সন্তুষ্ট ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ‘প্রথমে ভেবেছিলাম আমরা ১৬০ রান করতে পারব। কিন্তু তারপর দেখলাম ১৭৫ হলো। এটা অবিশ্বাস্য। এমন দিন আসে যখন ২-৩ জন ব্যাটার রান পান না। কিন্তু এই পরিস্থিতিতে বাকিরা দলকে টানেন। এ দিন সেটাই হয়েছে (Suryakumar Yadav)।’

আরও পড়ুন: Indigo Crisis: বুধেও উড়ান বাতিলের হিড়িক, ইন্ডিগো-কাণ্ডে ক্ষতির অঙ্ক হাজার কোটি টাকারও বেশি!
হার্দিক পান্ডিয়ার প্রত্যাবর্তন সম্পর্কে সূর্যর প্রতিক্রিয়া
তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে স্কাই বলেন, ‘আমি মনে করি, শুরুতে বোলিং করার জন্য অর্শদীপ ও বুমরা আদর্শ বোলার ছিল। তবে হার্দিক চোট সারিয়ে ফেরার পর যে ভাবে বল করেছে তাতে আমি খুশি।’ ব্যাট হাতে হার্দিকই জয়ের ভীত গড়ে দিয়েছেন বলে মনে করছেন সমর্থকরা। তবে অধিনায়ক সূর্যর রানের খরা কিছুটা হলেও চিন্তায় রাখবে দলকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে (Suryakumar Yadav)।


