Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শীতকালে বাঙালির কাছে ঘুরতে যাওয়া (Darjeeling Weather) মানেই পাহাড়। আর পাহাড় মানেই দার্জিলিং। বঙ্গে জাঁকিয়ে শীত পড়তে না পড়তেই ভ্রমণ প্রেমীরা ছুটেছেন দার্জিলিং এর পথে। সূত্র বলছে এখন সেখানে জমজমাট ভিড়। তবে সেখানকার আবহাওয়া কেমন ?
দার্জিলিঙের আবহাওয়া (Darjeeling Weather)
ইতিমধ্যেই দার্জিলিঙের তাপমাত্রা নেমেছে ৫ এর নীচে (Darjeeling Weather)। ঠাণ্ডা হাওয়া বুঝিয়ে দিয়েছে কনকনে শীতের পূর্বাভাস। লা নিনার প্রভাবে এবার শীতের মাত্রা আরও বাড়বে বলেই জানা গেছে। তবে আবহাওয়া দফতর বলছে, এই বছর বড়দিনের দিন তুষারপাত হতে পারে দাৰ্জিলিংএ। আর দার্জিলিং এ বরফ পড়লে সিকিম শুকনো থাকবে না তা আর বলার অপেক্ষা রাখে না। ফলে সাদা বরফ দেখার আশায় বুক বাঁধছেন পর্যটকেরা।
কাঞ্চনজঙ্ঘা দর্শন (Darjeeling Weather)
এই সপ্তাহের প্রথম তিন দিন দার্জিলিং থেকে সুস্পষ্ট (Darjeeling Weather) ভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। অনেক পর্যটকই সেই দৃশ্য উপভোগ করেছেন। রোদ ঝলমলে আকাশে কাঞ্চনজঙ্ঘা দর্শনের পর, এখন অনেকেরই টার্গেট তুষারপাত।

হোটেল বুকিং
পুজোর বিপর্যয়ে হোটেল বুকিং সেভাবে হয়নি। পর্যটন শিল্পও মার খেয়েছিলো। কিন্তু শীতের আগমন সেই চিত্র একেবারেই বদলে দিয়েছে। ইতিমধ্যেই দার্জিলিংএ ৬০% বুকিং হয়ে গিয়েছে। উল্লেখযোগ্য ভাবে বড়দিনের বুকিং অনেকটাই বেশি। তবে ধসের জন্য যদিও রোহিনী পথ বন্ধ, কিন্তু বাকি পথ একেবারে খোলা। ১০ নম্বর জাতীয় সড়ক এবং বাগরাকোট হয়ে ৭১৭ (এ) জাতীয় সড়কও খুলে গিয়েছে।

আরও পড়ুন: Sri Maa Sarada Devi: সকলের মা সারদাদেবী, আজ ১৭৩ তম জন্মতিথি
বন্ধ গ্লেনারিজ
তবে শীতের এই আনন্দে খানিকটা আশাহত হবেন সূরাপ্রেমীরা। আবগারি দফতরের নির্দেশ অনুযায়ী বর্তমানে বন্ধ গ্লেনারিজের বার। তিন মাস এই বার বন্ধ থাকবে বলেই জানা গেছে। শুকনো গলাতেই বরফের আনন্দ নিতে দার্জিলিং ভ্রমণের জন্য প্রস্তুত মাউন্টেন লাভাররা।



